রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তে আতঙ্ক, অ্যাকাউন্ট থেকে টাকা তোলার হিড়িক তামিলনাড়ুতে
রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে এনপিআর-এর চিঠিকে ব্যাঙ্কের কেওয়াইসি-র জন্য বৈধ নথি হিসেবে গণ্য করা হবে।
রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে এনপিআর-এর চিঠিকে ব্যাঙ্কের কেওয়াইসি-র জন্য বৈধ নথি হিসেবে গণ্য করা হবে। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা কিংবা তা বজায় রাখার জন্য কেওয়াইসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই খবর ছড়িয়ে পড়তেই তামিলনাড়ুর ঠুথুকুড্ডির গ্রামে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও অনেক ব্যাঙ্ক বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি বলেই খবর।

রিজার্ভ ব্যাঙ্কের চিঠির পরেই ব্যাঙ্কের বিজ্ঞপ্তি
রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশিকা দেওয়ার পরেই স্থানীয় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা বিজ্ঞপ্তি দিয়ে জানায় এবার থেকে এনপিআর-এর চিঠিকেও কেওয়াইসির বৈধ কাগজ হিসেবে গণ্য করা হবে।

বাসিন্দাদের মধ্যে আতঙ্ক
এরপরেই কয়ালপট্টিনাম গ্রামের হাজারো গ্রাহক ভিড় করেন ব্যাঙ্কের স্থানীয় শাখায়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেন তাঁরা। এঁদের বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের বলে জানা গিয়েছে। এই আতঙ্কিতদের তালিকায় সরকারি কর্মীও রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি জানিয়েছেন, তিনি নিজের অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা তুলেছেন। তাঁর দাবি ব্যাঙ্কের প্রায় সব গ্রাহকই আতঙ্কগ্রস্ত।

নোটবাতিলের অভিজ্ঞতা
আতঙ্কিত গ্রাহকরা জানিয়েছেন, তাঁদের নোটবাতিলের সময়ের অভিজ্ঞতা রয়েছে। সেই সময় দিনের পর দিন ব্যাঙ্কের লাইনে দাঁড়াতে হয়েছিল তাঁদের। গ্রাহকরাই জানিয়েছেন, ব্যাঙ্ককর্মীদের তাঁদের বোঝাতে চেষ্টা করেননি।

ব্যাঙ্কের তরফে চেষ্টা
যদিও ব্যাঙ্কের কর্মীরা বলেছেন, ব্যাঙ্কের অনেক শাখাতেই এই ঘটনা ঘটছে। ব্যাঙ্কের তরফে স্থানীয় নেতাদের বোঝানোর চেষ্টা করা হয়। কায়ালপট্টিনামের জামাত কমিটিকে বোঝানো হয়। তিনদিনের কম সময়ে ব্যাঙ্ক থেকে বেশিরভাগ টাকা তুলে নেওয়া হয় বলে জানা গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় নেতারা বোঝাতে নামেন। পরবর্তী সময়ে পরিস্থিতির বদল হয়।












Click it and Unblock the Notifications