কী ভাবে পাঁচকুলায় হয়েছিল হিংসার ছক, সামনে এল ভয়ঙ্কর তথ্য
১৭ অগাস্ট রায় স্থগিত রাখার দিনই সিরসায় গোটা ঘটনা পরিকল্পনা করা হয়।
পাঁচকুলায় বিশেষ সিবিআই আদালতের বাইরে ডেরা সাচা সমর্থকদের তাণ্ডবের জেরে ৩৬ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। ঘটনায় আহত হন বহু। সেই ষড়যন্ত্রের ছক কষা হয়েছিল ঘটনার এক সপ্তাহ আগেই সিরসার হেড কোয়ার্টারে।

ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে ১৭ অগাস্ট আদালত রায়দান স্থগিত রাখার ঘোষণা করে। জানায় সপ্তাহখানেক পরে ২৫ তারিখ রায় জানাবে। পুলিশ জানিয়েছে, ১৭ অগাস্ট রায় স্থগিত রাখার দিনই সিরসায় গোটা ঘটনা পরিকল্পনা করা হয়।
পাঁচকুলা আদালতে হানিপ্রীত ইনসানের হেফাজত চাওয়ার সময় এমনটাই জানিয়েছে পুলিশ। সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই হানিপ্রীতকে হেফাজতে নিতে চেয়েছে পুলিশ। আদালত সব শুনে হানিপ্রীতের ছয় দিনে পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।
হানিপ্রীত ৩৮ দিন পলাতক থাকার পরে ধরা পড়েছেন। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন বলে আদালতে জানিয়েছেন। হানিপ্রীত বলেছেন, বাবার সঙ্গে পুলিশি নিরাপত্তার মধ্যে এসেছিলাম। রায় ঘোষণার পরে আমাদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। ফলে পাঁচকুলার হিংসার ঘটনায় তাঁর কোনও যোগ নেই।
বালুয়ানা গ্রামে যে ডেরা সাচা অনুগামীর বাড়িতে হানিপ্রীত ছিলেন সেই দুখদীপ কউরকেও পুলিশ গ্রেফতার করেছে। সুখদীপের গোটা পরিবার ডেরার সদস্য। বহুদিন ধরে রাম রহিম ও ডেরা সাচার অনুগামী হয়ে রয়েছেন।
-
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
ইডেনে প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল পাঞ্জাব ম্যাচ, বরুণ দেবের কৃপায় পয়েন্টের খাতা খুলল কেকেআর -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
যুদ্ধবিরতি ঘোষণা হতেই শেয়ার বাজার রেকর্ড উত্থান, সেনসেক্স ও নিফটি সূচকে বিরাট বৃদ্ধি










Click it and Unblock the Notifications