Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অপারেশন ‘সিঁদুর 'এ পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস, আরও S-400 প্রয়োজন: বায়ুসেনা প্রধান

পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করতে ভারতের সামরিক বাহিনী পরিচালিত 'অপারেশন সিঁদুর ' এ বড় সাফল্যের দাবি করলেন ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ.পি. সিংহ। শুক্রবার প্রথম সাংবাদিক বৈঠকে তিনি জানান, এই অভিযানে পাকিস্তানের F-16 ও J-17 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও কাউন্টার ড্রোন প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তানের ভেতরে প্রায় ৩০০ কিলোমিটার গভীর পর্যন্ত সঠিকভাবে আঘাত হানা হয়েছে।

S-400

এ.পি. সিংহ জানান, ১৯৭১ সালের যুদ্ধের পর এটিই ভারতের সবচেয়ে বড় সামরিক অভিযান। তিন বাহিনীর যৌথ সমন্বয়ে মাত্র চার দিনের মধ্যেই এই যুদ্ধের ইতি টানা হয়। তাঁর কথায়, "আমাদের লক্ষ্য ছিল স্পষ্ট। আমরা স্বল্প সময়ে সেই লক্ষ্য পূর্ণ করেছি। পাকিস্তানই প্রথমে যুদ্ধবিরতির আবেদন জানায়। বিশ্ব আজ দেখেছে, ভারত কীভাবে শত্রুপক্ষকে নতজানু করতে সক্ষম।"

অপারেশন সিঁদুর
অভিযানে পাকিস্তানের নয়টি সন্ত্রাসী শিবির ও ঘাঁটি ধ্বংস করা হয়েছে। প্যাহেলগামে সাধারণ মানুষের উপর সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবেই ৭ মে শুরু হয় এই অভিযান। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন।
পাকিস্তানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও ভারতীয় বাহিনী সফলভাবে প্রতিহত করে।
সীমান্তে তীব্র গোলাগুলির ঘটনাও ঘটে এই সময়।
ভারতের শক্তির প্রদর্শন
বায়ুসেনা প্রধান বলেন, ভারতের আধুনিক দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল (SAM) শত্রুর ভেতরে গিয়ে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইতিহাসে এই প্রথম ভারতীয় বাহিনী ৩০০ কিলোমিটারের বেশি দূরত্বে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

তিনি আরও জানান, পাকিস্তানি সন্ত্রাসীরা এখন বড় ক্যাম্প ছেড়ে ছোট ছোট সেলের মাধ্যমে কাজ করছে, যাতে তাদের চিহ্নিত করা কঠিন হয়। তবে ভারত প্রয়োজনে যে কোনও সময় তাদের ঘাঁটি গুঁড়িয়ে দিতে সক্ষম। পাশাপাশি এয়ার চিফ মার্শাল সিংহ স্পষ্ট করে দেন যে, ভারতকে আরও অত্যাধুনিক যুদ্ধবিমান প্রয়োজন। তিনি বলেন, "রাফাল হোক বা সু-৫৭, আমাদের আরও বিমান চাই। সরকার সেরা যেটি হবে, সেটিই সংগ্রহ করবে।" পাশাপাশি তিনি আরও S-400 প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন, যদিও কত সংখ্যক লাগবে তা খোলসা করে জানাতে চাননি তিনি।

তবে অপারেশন সিঁদুর শুধু ভারতের সামরিক সাফল্য নয়, বরং বিশ্বের কাছে এক শিক্ষা যে সংক্ষিপ্ত সময়ে স্পষ্ট লক্ষ্য পূরণ করেও যুদ্ধ জয় করা সম্ভব। পাকিস্তান যেখানে যুদ্ধবিরতির আবেদন করতে বাধ্য হয়েছে, ভারত দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদ দমনেই শুধু নয়, কৌশল ও সক্ষমতার দিক থেকেও ভারতীয় সেনা এখন বিশ্বমানের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+