ফের সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ এক ভারতীয় জওয়ান

পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ক্রস বর্ডার ফায়ারিং চালিয়ে এক সেনা জওয়ানকে মেরে ফেলেছে বলে জানা গিয়েছে।

সীমান্তে পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ক্রস বর্ডার ফায়ারিং চালিয়ে এক সেনা জওয়ানকে মেরে ফেলেছে বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দরবনী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

ফের সীমান্তে শহিদ এক ভারতীয় জওয়ান

জানা গিয়েছে, কোনও উসকানি ছাড়াই আচমকা পাকিস্তান ফায়ারিং শুরু করলে তার জেরে রাইফেলম্যান জয়দ্রথ সিং শহিদ হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ এই ঘটনা ঘটেছে। তারপরই পাল্টা গোলাগুলি চালিয়ে কড়া জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনা।

সেনা সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় এই নিয়ে পরপর দুবার সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনা।

ফের সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ এক ভারতীয় জওয়ান

এর আগে উত্তর কাশ্মীরের নওগাও সেক্টরে পরপর তিনদিন ও কেরান সেক্টরে গোলাগুলি চালায় পাকিস্তান। পরে সেখানে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। গত নয়দিনে মোট ছয়বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+