বছরেই শুরুতেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

বছরেই শুরুতেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

নতুন বছর পড়তে না পড়তেই আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন বুধবার পাক সেনা জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার হামলা চালায়।

বছরেই শুরুতেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

যদিও এরপরই ভারতীয় সেনাও পাক সেনার অতর্কিত আক্রমণের পাল্টা জবাব দেয়। বুধবার রাত ১১.৩০ নাগাদ অবশেষে গোলাবর্ষণ থামে বলে জানা যাচ্ছে।

এই প্রসঙ্গে প্রতিরক্ষা মুখপাত্র জানান, “বুধবার রাত প্রায় ১১টা নাগাদ পুঞ্চের কৃষ্ণা ঘাঁটি সেক্টরে গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। পাশাপাশি মর্টার শেল হামলার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান।”

এদিকে ২০০৩ সাল থেকেই ভারত-পাক সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে আসছে ভারত। কিন্তু সে দিকে কর্ণপাত না করেই ২০১৯ সালে জম্মু কাশ্মীরের ভারত পাক সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রায় ৩২০০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+