পাকিস্তানি গুপ্তচর গোপনে ভারতীয় সেনাবাহিনীর তথ্য হাতাতে যাচ্ছিল! এরপর যা ঘটে গেল রাজস্থানে
পাকিস্তানি গুপ্তচর গোপনে ভারতীয় সেনার তথ্য হাতাতে যাচ্ছিল!
গোপনে পাকিস্তানি গুপ্তচর ভারতে ঢুকে ভারতীয় সেনার গোপন তথ্য হাতিয়ে নেওয়ার ছক চলছিল। হাতিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল একাধিক গোপন নথি। রাজস্থানের প্রত্যন্ত এলাকা বারমেঢ়ে ঘটে যাচ্ছিল এমনই এক ভয়ঙ্কর কাণ্ড। আর তারপরই হাতেনাতে ধরা পড়ে যায় গুপ্তচর।

পাকিস্তানের হয়ে গুপ্তচর সংস্থা আইএসআই-এর তরফে কিশোর নামের বালককে ভারতীয় সেনার তথ্য় হাতানোর জন্য পাঠানো হয়েছিল বলে খবর। জানা গিয়েছে, সীমান্ত পার থেকে কাঁটাতারের নিচ দিয়ে বালির প্রান্তর ঘেঁসে ঢুকেছে ভারতে। এরপর, এই গুপ্তচর রাজস্থানের গ্রামে ঢুকতে গিয়েই এলাকাবাসীদের সন্দেহের কোপে পড়ে। তারপর তাঁরা তাকে তুলে দেয় পুলিসের হাতে।
এরপরই পুলিসের জেরার মুখে পড়ে সে জানায়, তাকে পাকিস্তান থেকে তার মামা পাঠিয়েছিল বিএসএফ সম্পর্কে তথ্য হাতানোর জন্য। আর পাকিস্তানে খোকরাপুরের ট্রেনে তাকে তুলে দেয় তারা মামা। এরপর পাকিস্তান সেনা তাকে সীমান্ত পার করতে সাহায্য করে। এছাড়াও পাকিস্তানের গুপ্তচর সংস্থাও জঙ্গিদের সম্পর্কেও একাধিক তথ্য ফাঁস করেছে ওই গুপ্তচর।












Click it and Unblock the Notifications