জঙ্গি মদত নিয়ে পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে, দাবি ডোভালের

কাশ্মীর ইস্যুতে এক কথায় আন্তর্জাতিক মহলে নৈতিক জয় হয়েছে ভারতের। কোনও দেশই পাকিস্তানকে সমর্থনের জন্য এগিয়ে আসেনি। জিনপিংয়ের সাম্প্রতিক ভারত সফরও পাকিস্তানকে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে।

কাশ্মীর ইস্যুতে এক কথায় আন্তর্জাতিক মহলে নৈতিক জয় হয়েছে ভারতের। কোনও দেশই পাকিস্তানকে সমর্থনের জন্য এগিয়ে আসেনি। জিনপিংয়ের সাম্প্রতিক ভারত সফরও পাকিস্তানকে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তার উপরে পাকিস্তানের উপর ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের নজরদারি আরও চাপ বাড়িয়েছে।

জঙ্গি মদত নিয়ে পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে, দাবি ডোভালের

হাফিজ সঈদকে নিয়ে রাষ্ট্রপুঞ্জের নির্দেশিত পদক্ষেপ করতে ব্যর্থ পাকিস্তান, এই নিয়ে ইমরানদের সতর্ক করেছে এফএটিএএফ। পাকিস্তানকে কালো তালিকা ভুক্ত করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত হওয়ার পথে। সেকারণে পাকিস্তানের উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক এই নজরদারি সংস্থা এমনই দাবি করেছেন ডোভাল।

এদিকে রবিবার থেকে প্যারিসে শুরু হচ্ছে এই আন্তর্জাতিক সংস্থার সম্মেলন। সেখানে কোন কোন দেশ জঙ্গি দমনে কড়া পদক্ষেপ করছে তা খতিয়ে দেখা হবে। এই পরিস্থিতিতে সবচেয়ে দুর্বলতম স্থানে রয়েছে পাকিস্তান।

কয়েকদিন আগে ইমরান খান আমেরিকা সফরে গিয়ে স্বীকার করে নিয়েছিলেন যে সেদেশে ৪০টি জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে।

এই আন্তর্জাতিক সংস্থা পাকিস্তানতে কালো তালিকাভুক্ত করলে আন্তর্জাতিক স্তরে আর কোনও অর্থ সাহায্য জুটবে না পাকিস্তানে। সেকারণেই এই চরম শাস্তি থেকে বাঁচতে একাধিকবার আমেরিকা এবং চিনের কাছে দরবার করেছে পাকিস্তান। চিনকে আস্ত একটা বন্দর নিয়ন্ত্রণের দায়িত্ব সঁপে দিয়েছে পাকিস্তান। এর পরেও কী শেষ রক্ষা হবে? তারই অশনি সঙ্কেত শুনিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+