India Pakistan Border: পরপর ৫ দিন LoC বরাবর গোলাগুলি পাকিস্তানের, বিনা প্ররোচনাতেই সীমান্তে উসকানি

India Pakistan Border: পহেলগাঁও জঙ্গি হামলার পরেও সীমান্তে বাড়বাড়ন্ত পাকিস্তানের। পরপর টানা পাঁচদিন সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক স্থানে গুলিবর্ষণ পাকিস্তানের। বিনা প্ররোচনাতে সোমবারও রাতভর সীমান্তে গোলাগুলি প্রতিপক্ষের। যদিও পাঁচদিনই পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানকে যথাযোগ্য জবাব দেওয়া হয়েছে বলে জানানো হয় ভারতীয় সেনার তরফে।

গত মঙ্গলবার পহেলগাঁওতে জঙ্গি হামলায় মারা গিয়েছেন ২৬ জন পর্যটক। নিরীহদের টার্গেট করে নির্বিচারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় জঙ্গিরা। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের মদতপুষ্ট লস্কর ই তৈবা জঙ্গিগোষ্ঠীর ছায়া সংগঠন টিআরএফ। এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও তলানিতে গিয়েছে। পাল্টা পাকিস্তানের উপর কূটনৈতিক স্ট্রাইক করেছে ভারত। তারপর থেকেই সীমান্তে বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে উসকানি দিচ্ছে পাকিস্তান।

ARMY

সোমবার রাতভর কুপওয়াড়া ও বারামুলা জেলায় গোলাগুলি চালায় পাকিস্তান। আখনুর সেক্টর থেকেই গুলিবর্ষণের খবর আসে। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ঘন ঘন সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। প্রস্তুত রয়েছে ভারতীয় সেনাও। স্পর্শকাতর এলাকাগুলিতে জোরদার প্রস্তুতি সেনার। নাগরিকদের উপর যাতে গোলাগুলির কোনও আঁচ না পড়ে, তার জন্য সবরকম প্রস্তুতি ভারতীয় সেনার। পাকিস্তানকে তাদের ভাষাতেই গুলিবর্ষণের পাল্টা জবাব দিয়েছে ভারত।

Take a Poll

জম্মু ও কাশ্মীরে গোটা এপ্রিল মাসে অন্তত ৭ বার পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতি লঙ্ঘন করা হয়েছে। পয়লা এপ্রিলেই কৃষ্ণ ঘাঁটি সেক্টরে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়েছিল। নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় ব্যাপক গুলি চালায় পাকিস্তানি সেনা। অনুপ্রবেশ ঘটাতেই ওই মাইন বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে দাবি।

পহেলগাঁও জঙ্গি হামলার রাতেই ২২-২৩ এপ্রিল পুঞ্চ জেলাতে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। এরপর ২৪-২৫ এপ্রিল রাতে কুপওয়াড়ায় সীমান্তে গোলাগুলি চালায় পাকিস্তান। ২৫-২৬ এপ্রিল নিয়ন্ত্রণ রেখা বরাবর ৩৪টি জায়গায় পাকিস্তান পরপর গুলি চালাতে থাকে। ২৬ ও ২৭ এপ্রিল কুপওয়াড়ায় ফের দুটি ঘটনায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। ২৮ এপ্রিল সোমবার রাতেও কুপওয়াড়া ও পুঞ্চে গুলিবর্ষণ করে পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+