পাকিস্তানের হাই কমিশনারকে তলব বিদেশমন্ত্রকের, জইশের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৪ সেনা-জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় পাকিস্তানকে কড়া বার্তা দিল কেন্দ্র। শুক্রবার পাকিস্তানের হাইকমিশনার সোহেল মেহমুদকে তলব করে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৪ সেনা-জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় পাকিস্তানকে কড়া বার্তা দিল কেন্দ্র। শুক্রবার পাকিস্তানের হাইকমিশনার সোহেল মেহমুদকে তলব করে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রকের সচিব বিজয় গোখলের সঙ্গে দীর্ঘ আলোচনা হয় পাকিস্তান হাই কমিশনারের। একইসঙ্গে পাকিস্তান হাই কমিশনারের অফিস নিরাপত্তায় মুড়ে ফেলা হয়।

পাকিস্তানের হাই কমিশনারকে তলব বিদেশমন্ত্রকের, জইশের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দেশে সন্ত্রাসের থাবায় প্রাণ হারালেন অন্তত ৪৪ জন সিআরপিএফ জওয়ান। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করে কেন্দ্র্। এদিন সকালে সুরক্ষা বিষয়ক একটি বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। সেই বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রমুখ।

এই বৈঠকে নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা করা হয়। এবং পাকিস্তানকে যে কড়া মূল্য চোকাতে হবে, তা স্মরণ করিয়ে দেওয়া হয়। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে পাকিস্তান হাই কমিশনারকে তলব করা হয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে। পাক হাই কমিশনারকে বিদেশ মন্ত্রকের এই তলব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জইশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় ভারতকের পক্ষ থেকে।

বৃহস্পতিবার ২৫০০ জনের সিআরপিএফ-এর একটি দলকে নিয়ে ৭০টি গাড়ির একটি কনভয় পুলওয়ামা দিয়ে যাচ্ছিল। সেই সময়ই আত্মঘাতী জঙ্গি হামলা হয়। ভয়াবহ এই সন্ত্রাসবাদী হামলায় হতচকিত হয়ে যান সকলে। পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী জানান, প্রতিবেশী রাষ্ট্র যদি মনে করে এভাবে দেশের বুকে ধ্বংসলীলা চালিয়ে যাবে, তারা ভুল করছে।

তিনি বলেন, দেশের যে সমস্ত বীর জওয়ান শহিদ হয়েছে, তাঁদের প্রতিটি রক্তবিন্দুর জবাব দেওয়া হবে। উচ্চ পর্যায়ের বৈঠকের পর অরুণ জেটলি বলেন, আন্তর্জাতিক স্তরেও পাকিস্তানকে এক ঘরে করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিন বিদেশ মন্ত্রক জইশের বিরুদ্ধে অবিলম্বে কড়া ভূমিকা নেওয়ার আর্জি জানায়। অন্যথায় ভারত ছেড়ে কথা বলবে না, পাক হাইকমিশনারকে তা বুঝিয়ে দেন বিদেশ সচিব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+