Pahalgam : ভয়, আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে পহেলগাঁও, আসতে শুরু করেছেন পর্যটকরাও
গত ২২ এপ্রিল পহেলগাঁও ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জনে মানুষ। এই ঘটনার পর কেটে গিয়েছে পাঁচটা দিন। এই সময়কালে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে। বদলার এবং রাগে ফুঁসছে গোটা দেশ। এরই মধ্যে ধীরে ধীরে ছন্দে ফিরছে পহেলগাঁও। রবিবার পর্যটকদের দেখা গেল পহেলগাঁও। মাঝে বেশ কয়েকটা দিন পহেলগাঁও আসছিলেন না কোন পর্যটকই।
জঙ্গি হামলার পর গোটা পহেলগাঁও কঠোর নিরাপত্তা বলয়ে মুরে ফেলা হয়। পর্যটকদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছিল। কিন্তু রবিবার দেখা গেল অন্য চিত্র। ভারতের মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত পহেলগাঁও ফের স্থানীয় এবং বহিরাগত পর্যটকদের আসতে দেখা গেল। তবে গোটা এলাকাকে কঠোর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। হামলার ঘটনার আগে প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাত হাজার পর্যটক আসছেন। কিন্তু এরপর জঙ্গি নাশকতার ঘটনার পরে ১০০ জন মত পর্যটক গিয়েছেন পহেলগাঁওতে।

তবে রবিবার একটু ভিন্ন চিত্র দেখা গেল। পর্যটকদের সংখ্যা অনেকটাই বাড়ল পহেলগাঁওতে। ভয় আতঙ্ক কাটিয়ে আবারও ভূ-স্বর্গের নৈসর্গিক দৃশ্য দেখতে হাজির হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ, এমনকি বিদেশি নাগরিকরাও। মহারাষ্ট্র থেকে যাওয়া একটি গ্রুপের সদস্যরা জানিয়েছেন, নাশকতার ঘটনা দেশের যে কোনও প্রান্তেই হতে পারে তাই আমরা ভীত নই। আমাদের ট্রাভেল এজেন্সি আমাদের যথাযথ সাহায্য করছে।
শুধু দেশীয় পর্যটকরাই নয় একইসঙ্গে বিদেশি পর্যটকরাও আবার পহেলগাঁওতে আসতে শুরু করছেন। ক্রোয়েশিয়া থেকে আগত এক পর্যটক জানিয়েছেন, এই নিয়ে ১০ বার কাশ্মীরে এলাম প্রত্যেকবারই কাশ্মীর আমার অসামান্য লাগে। আমার মতে বিশ্বের সেরা প্রাকৃতিক স্থানের মধ্যে একটি হলো কাশ্মীর। আমি এবং আমার দল খুব খুশি। আমাদের দলে ক্রোয়েশিয়ার পাশাপাশি সাইবেরিয়া থেকেও মানুষজন এসেছেন।
একই সঙ্গে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে এক বিদেশি পর্যটক বলেন, আমরা নিরাপদই বোধ করছি। কোন রকম সমস্যা হচ্ছে না। যথেষ্ট নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। অন্য একটি পর্যট বিদেশি পর্যটক জানিয়েছেন, আমাদের কোন সমস্যা হচ্ছে না এখানে। কাশ্মীর খুবই সুন্দর জায়গা। আমরা খুবই সন্তুষ্ট এখানকার নিরাপদ ব্যবস্থা নিয়ে এখানকার মানুষও খুব ভালো। সেই সঙ্গে প্রকৃতির কথা তো আলাদাভাবে বলতেই হবে।
ভয়াবহ জঙ্গি হামলায় পর কেটে গিয়েছে পাঁচটা দিন। রক্ত এবং বুলেটের ছাপ এখনও পহেলগাঁও-তে রয়েছে। কিন্তু জীবন ছন্দে ফিরছে সঙ্গেও পহেলগাঁও। কারণ পর্যটন এখানকার প্রধান শিল্প। তাই ভয় আতঙ্ক কাটিয়ে পর্যটকরা প্রকৃতির টানেই হাজির হচ্ছে পহেলগাঁওতে। কূটনৈতিক উত্তেজনা, সীমান্তে সংঘর্ষ এইসব ভারত পাকিস্তানের মধ্যে লেগেই থাকবে কিন্তু কাশ্মীরের প্রতি বিশ্ববাসীর যে ভালোবাসা সেটাতো অমলিন, চিরন্তন এবং চিরকালীন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications