কাল ফের সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে চিদাম্বরমকে
আইএনএক্স মিডিয়া মামলায় কাল সোমবার ফের সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে। এর আগে ৫ দিনের সিবিআই হেফাজত দেওয়া হয়েছিল তাঁকে।
আইএনএক্স মিডিয়া মামলায় কাল সোমবার ফের সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে। এর আগে ৫ দিনের সিবিআই হেফাজত দেওয়া হয়েছিল তাঁকে। পাঁচদিন ধরে তাঁকে জেরার পর ফের তাঁকে আদালতে পেশ করার কথা কাল। আবার তাঁকে হেফাজতে নিয়ে জেরার আবেদন জানাবে সিবিআই।

এই পাঁচ দিনের সিবিআই হেফাজতে থাকাকালীন প্রতি ৪৮ ঘণ্টা অন্তর চিদাম্বরমের মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। গত ২২ তারিখ তাঁকে ৫ দিনের সিবিআই হেফাজত দেওয়ার সময় বিচারক কড়া নির্দেশ দিয়েছিলেন কোনওভাবেই জেরা চলাকালীন যেন চিদাম্বরমের সম্মানহানি না করা হয়।
আদালতের নির্দেশ মেনেই তাঁকে জেরার জন্য সিবিআইয়ের সদর কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল। সোমবারেই আবার সুপ্রিমকোর্টে তাঁর রক্ষাকবচের আবেদনের উপর শুনানি রয়েছে।












Click it and Unblock the Notifications