'আমি যদি ফেজ টুপি পরে সংসদে যেতে পারি তাহলে হিজাব পরে স্কুলে যাওয়া যাবে না কেন?' প্রশ্ন তুললেন ওয়েইসি
'আমি যদি ফেজ টুপি পরে সংসদে যেতে পারি তাহলে হিজাব পরে স্কুলে যাওয়া যাবে না কেন?' প্রশ্ন তুললেন ওয়েইসি
স্কুল-কলেজের গণ্ডি ছাড়িয়ে এবার হিজাব বিতর্ক থাবা বসিয়েছে রাজনৈতিক মহলেও। আসাদউদ্দিন ওয়েইসি প্রকাশ্যে কর্নাটক সরকারের এই নির্দেশিকার বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, আমি যদি টুপি পরে সংসদে যেতে পারি তাহলে কেন মেয়েরা হিজাব পরে স্কুল-কলেজে যেতে পারবে না। উত্তর প্রদেশের মোরাদাবাদে কর্নাটকের বিজেপি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সুর চড়িয়েছেন তিনি।

কর্নাটকের হিজাব বিতর্ক নতুন করে রাজনৈতিক পারদ চড়েছে। উত্তর প্রদেশের নির্বাচনী প্রচারেও পড়েছে তার আঁচ। প্রচার মঞ্চ থেকে সুর চরিয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি। তিনি স্পষ্ট নির্বাচনী প্রচার মঞ্চ থেকে সুর চড়িেয়ছেন আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেছেন যদি সংসদ ভবনে ফেজ টুিপ পরে যাওয়া যায় তাহলে কলেজে হিজাব পরে যাওয়া যাবে না কেন। মালালা ইউসুফজাইও এই নিয়ে কড়া সমালোচনা করেছেন। তাতে আবার প্রবল আপত্তি জানিয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেছেন, মালাল যেন নিজের দিকে বালুচের বিষয় নিয়ে দেখেন। সেখানে অনেক সমস্যা রয়েছে। এটা ভারতের দিক এই দিকে নজর দিতে হবে না।
গতকালই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও তাতে দেখা গিয়েছিল এক হিজাব পরা তরুণি গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম স্লোগান তোলা একদল ছেলের দিকে তাকিয়ে আল্লা হু আকবর ধ্বনি তুলেছিলেন। সেই তরুণীর সঙ্গে আবার ওয়েইসির যোগাযোগ রয়েছে। তিনি কথা বলেছেন তরুণীর পরিবারের সঙ্গে। তিনি বলেছেন নিজের ধর্মীয় স্বাধীনতা রক্ষার অধিকার সকলের রয়েছে। মুসকানের সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
কর্নাটক সরকার এই নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। তবে সিদ্ধান্ত বদল হবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। কর্নাটকের শিক্ষামন্ত্রী জানিয়েছেন এই ঘটনার নেপথ্যে রয়েছে কোনও না কোনও সংগঠনের উস্কানি। ইতিমধ্যেই কর্নাটক সরকার ৩ দিনের স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে। কর্নাটক সরকার ২ সপ্তাহের জন্য রাজ্যের সব কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জমায়েত এবং বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে। এদিকে এই নিয়ে মামলা চলছে কর্নাটক হাইকোর্টে। সেই মামলার বৃহত্তর বেঞ্চে রেফার করা হয়েছে।












Click it and Unblock the Notifications