ক্যানসার রোগে অপ্রয়োজনীয় চিকিৎসা করিয়ে মোটা টাকা কামাচ্ছে বেসরকারি হাসপাতালগুলি!

ক্যানসার রোগে অপ্রয়োজনীয় চিকিৎসা করিয়ে মোটা টাকা কামাচ্ছে বেসরকারি হাসপাতালগুলি

বাড়তি মুনাফা লাভের জন্য এবার প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনাকে হাতিয়ার করল দেশের বেসরকারি হাসপাতাল গুলি। বেশি টাকা উপার্জনের জন্য ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রায় ২৫০ শতাংশ অবধি অপ্রয়োজনীয় চিকিৎসা করার অভিযোগ উঠল একাধিক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

অতিরিক্ত মুনাফা লাভে হাতিয়ার জন আরোগ্য যোজনা

অতিরিক্ত মুনাফা লাভে হাতিয়ার জন আরোগ্য যোজনা

একটি সমীক্ষায় প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্প থেকে বাড়তি অর্থ আদায়ের লোভে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার আওতায় থাকা ক্যান্সার রোগীদের টার্গেট করছে বেসরকারি হাসপাতাল গুলি। ওই সমীক্ষায় দেখা যাচ্ছে সরকারি হাসপাতালের তুলনায় অনেকাংশই বাড়তি চিকিত্সা পরিষেবা প্রদান করছে বেসরকারি হাসপাতালগুলি। এই প্রকল্পের আওতায় সারাদেশের বিপুল সংখ্যক দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থসাহায্য করা হয় কেন্দ্র সরকারের তরফে।

ক্যান্সার চিকিৎসায় অতিরিক্ত অনকোলজি প্যাকেজের সিংহভাগই তামিলনাড়ু ও মহারাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় অতিরিক্ত অনকোলজি প্যাকেজের সিংহভাগই তামিলনাড়ু ও মহারাষ্ট্রের

২০১৮ সালে প্রকল্পটি চালু হওয়ার পর চলতি বছরের জুলাই পর্যন্ত বেসরকারি হাসপাতালগুলিতে ক্যান্সার চিকিৎসায় অনকোলজি প্যাকেজ গুলির বিশদ মূল্যায়ন করা হয় এই সমীক্ষায়। সমীক্ষা শেষে দেখা যায় বেসরকারি হাসপাতাল গুলি অস্ত্রোপচারের ক্ষেত্রে গড়ে ১১৩ থেকে ২৫০ শতাংশ বাড়তি অর্থ দাবি করে রোগীর পরিবারের থেকে। রেডিওলোজী ক্ষেত্রে যা ছিল প্রায় ৯৪ থেকে ১১৩ শতাংশ বেশি। অন্যদিকে সাড়া দেশের অতিরিক্ত অনকোলজি ব্যয়ের ৬০ শতাংশই আসে তামিলনাড়ু এবং মহারাষ্ট্র থেকে।

 সরকারি এবং বেসরকারি হাসপাতাল গুলির খরচে নজরকাড়া পার্থক্য

সরকারি এবং বেসরকারি হাসপাতাল গুলির খরচে নজরকাড়া পার্থক্য

ক্যান্সারের চিকিৎসায় রাজ্যগুলির মধ্যে সরকারী এবং বেসরকারি হাসপাতালগুলির চিকিৎসার খরচে বিশালাকার পার্থক্য বিদ্যমান বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই প্রসঙ্গে ন্যাশনাল ইন্সটিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসির স্বাস্থ্য বিষয়ক অর্থনীতির গবেষক প্রীতম দত্ত বলেন, " বিপুল পরিমাণ মুনাফা লাভের উদ্দেশ্যে বেসরকারি হাসপাতাল গুলিকে দীর্ঘদিন থেকেই বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করতে দেখা যায়। বর্তমানে এই প্রবণতার মাধ্যমে সেই দিকটিই আরও বেশি করে উন্মোচিত হয়।"

বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ তৎপরতা শুরু

বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ তৎপরতা শুরু

বেসরকারি হাসপাতালগুলি অবৈধ উপার্জন ঠেকাতে এবার নড়েচড়ে বসলো কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। তাদের তত্ত্বাবধানেই অতীতে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার সূচনা হয়। আওতায় বা অতিরিক্ত চিকিত্সা না করার জন্য ইতিমধ্যে জাতীয় ক্যান্সার গ্রিডের সাথে আলোচনা শুরু করেছে। বিভিন্ন রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতে ক্যান্সার আক্রান্তদের ক্ষেত্রে অতিরিক্ত চিকিত্সা ঠেকাতে তারা ইতিমধ্যে জাতীয় ক্যান্সার গ্রিডের সাথে আলোচনাও শুরু করেছে বলে জানা যাচ্ছে।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "আমরা শীঘ্রই এই প্রকল্পের আওতায় উপযুক্ত ও মানসম্মত চিকিৎসার জন্য দ্রুত কোনও উপায় খুঁজে বের করব।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+