ব্ল্যাক ফাঙ্গাস থাবা বসিয়েছে ৯০০০ জনের শরীরে, ওষুধ সংকট মোকাবিলায় পদক্ষেপ করল কেন্দ্র

ব্ল্যাক ফাঙ্গাস থাবা বসিয়েছে ৯০০০ জনের শরীরে, ওষুধ সংকট মোকাবিলায় পদক্ষেপ করল কেন্দ্র

করোনার দৈনিক সংক্রমণে রাশ টানা গিয়েছে।এদিকে একটা কমতেই আরেকটি সংক্রমণ মাথা চারা দিয়েছে। সেটা ব্ল্যাক ফাঙ্গাস। দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৯০০০ জন। একাধিক রাজ্যে সংক্রমিত হয়েছেন রোগীরা। তার জেরে দেশে ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসার ওষুধ সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রগুলিকে সাহায্য এগিয়ে এল কেন্দ্র। রাজ্যগুলিকে ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসার বিশেষ ওষুধ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ গৌড়া।

 বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ

বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ

গোটা দেশে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। রাজ্যে আক্রান্ত হয়েছে একাধিক। ইতিমধ্যেই এক জন মারা গিয়েছেন ব্ল্যাক ফাঙ্গাসে। সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে সাড়ে ৫ হাজারেরও বেশি জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও দিল্লি, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশেও বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। একাধিক জনের মৃত্যুও হয়েছে এই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে।

ওষুধ সংকট

ওষুধ সংকট

ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়তে শুরু করায় এই রোগের চিকিৎসার ওষুধ সংকট তৈরি হয়েছে। এই রোগের চিকিৎসায় অ্যাম্ফোটেরিসিন -বি ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধ একাধিক রাজ্যে পাওয়া যাচ্ছে না ফলে চিকিৎসায় সমস্যা তৈরি হয়েছে। অনেক রোগীই চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন। ওই রোগের ওষুধ সংকট মেটানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

সাহায্য কেন্দ্রের

সাহায্য কেন্দ্রের

ব্ল্যাক ফাঙ্গাস রোগের চিকিৎসার ওষুধ সংকট মোকাবিলায় এগিয়ে এল কেন্দ্র।রাজ্যগুলিকে ইতিমধ্যেই ২৩০০০ অতিরিক্ত অ্যাম্ফোটেরিসিন -বি পাঠানো হয়েছে। এমনকী কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকেও ওষুধ পাঠানো হয়েছে। গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটক,হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, এবং রাজস্থানে পাঠানো হয়েছে ওষুধ। এই রাজ্যগুলিতেই সবচেয়ে বেশি ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমণের ঘটনা ঘটেছে।

মহামারী ব্ল্যাক ফাঙ্গাস

মহামারী ব্ল্যাক ফাঙ্গাস

কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে আর্জি জানানো হয়েছিস যে ব্ল্যাক ফাঙ্গাসকে যেন মহামারী আইনের আওতায় এনে কাজ করা হয়। ইতিমধ্যেই কয়েকটি রাজ্য ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী আইনের আওতায় নিয়ে এসেছে। সেই সংক্রমণ গোটা দেশে আরও বাড়তে শুরু করেছে। তাতেউ উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা। এরমধ্যে আবার হানা দিয়েছে হোয়াইট ফাঙ্গাসও। উত্তর প্রদেশে করোনা মুক্ত এক বৃদ্ধের শরীরে দেখা দিয়েছে হোয়াইট ফাঙ্গাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+