Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের নতুন আইটি রুল মেনে বড়সড় পদক্ষেপ ফেসবুকের! কতটা প্রভাব পড়তে পারে আপনার অ্যাকাউন্টে

কোনও কনটেন্টে হিংসা ছড়ানোর রশদ, কোনোটায় আবার যৌনতার ছড়াছড়ি। এরকমই কয়েক লক্ষ কনটেন্ট নিজের প্লাটফর্ম থেকে সরিয়ে দিল ফেসবুক। ওড়ানো হল ফেসবুক পোস্ট কিংবা ফেসবুক প্রোফাইল। ভারতের নতুন আইটি রুল মেনে এই পদক্ষেপ নিল সোশ্যাল মিড

কোনও কনটেন্টে হিংসা ছড়ানোর রশদ, কোনোটায় আবার যৌনতার ছড়াছড়ি। এরকমই কয়েক লক্ষ কনটেন্ট নিজের প্লাটফর্ম থেকে সরিয়ে দিল ফেসবুক। ওড়ানো হল ফেসবুক পোস্ট কিংবা ফেসবুক প্রোফাইল। ভারতের নতুন আইটি রুল মেনে এই পদক্ষেপ নিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট।

ভারতের নতুন আইটি রুল মেনে বড়সড় পদক্ষেপ ফেসবুকের!

১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হয়েছে, তাতে ৩০.১ মিলিয়ন ইউআরএল, পেজ বা প্রোফাইল মুছে ফেলতে হয়েছে। ফেসবুক যে হিসেব দিয়েছে তাতে ৯৯.৯ শতাংশ পোস্ট ডিলিট করেছে সংস্থা নিজে। অর্থাৎ ব্যবহারকারীরা রিপোর্ট করেছে এমন পোস্ট মুছে ফেলা হয়েছে ০.১ শতাংশ।

নতুন আইনে ২৪ ঘণ্টার নোটিসে সেক্সুয়াল কনটেন্ট সরিয়ে নিতে বলা হয়েছে। এরকম ১.৮ মিলিয়ন পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে এর মধ্যেও রয়েছে পোস্ট, ইউআরএল, প্রোফাইল ও পোস্ট রয়েছে। কিছুদিন আগেই ফেসবুক ও গুগলকে কড়া বার্তা দিয়েছে কেন্দ্রের সংসদীয় কমিটি।

শশী থারুরের নেতৃত্বে ওই কমিটি তলব করেছিল সংস্থার প্রতিনিধিদের। দুই সংস্থাকেই ভারতীয় আইটি রুল মেনে চলার কড়া বার্তা দেওয়া হয়। পাশাপাশি, ডেটা সুরক্ষার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার কথা বলেন কমিটির সদস্যরা। প্যানেলের তরফ থেকে গুগল ও ফেসবুককে স্পষ্ট বলা হয়েছে, ডেটা সুরক্ষার ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে এখনও।

তবে তা আর গ্রহণযোগ্য নয়। এর আগে হাজির হতে হয়েছিল টুইটারের প্রতিনিধিদেরও। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সহ একাধিক অভিযোগ রয়েছে এই সব সংস্থার বিরুদ্ধে।

সেই সূত্রেই আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+