বাতিলের দোরগোড়ায় ১৭ কোটি প্যান কার্ড! আপনার নাম নেই তো?
যদি কার্ডের মালিকরা সক্রিয় হয়ে না ওঠেন, তাহলে শীঘ্রই নিষ্ক্রিয় হয়ে পড়বে প্রায় ১৭ কোটি প্যান কার্ড। সম্প্রতি লোকসভায় কেন্দ্রী অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেচিলেন ১৭.৫৮ কোটি প্যান কার্ড এখনও
যদি কার্ডের মালিকরা সক্রিয় হয়ে না ওঠেন, তাহলে শীঘ্রই নিষ্ক্রিয় হয়ে পড়বে প্রায় ১৭ কোটি প্যান কার্ড। সম্প্রতি লোকসভায় কেন্দ্রী অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন ১৭.৫৮ কোটি প্যান কার্ড এখনও আধারের সঙ্গে সংযুক্ত করা হয়নি।

জানুয়ারি পর্যন্ত সংযুক্ত ৩০.৭৫ কোটি প্যান
কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, জানুয়ারি পর্যন্ত ৩০.৭৫ কোটি প্যান আধারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

সময়সীমা বাড়ানো হয়েছে ৩১ মার্চ পর্যন্ত
প্যানের সঙ্গে আধার সংযুক্ত করার সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৩১ মার্চ। কেন্দ্রীয় মন্ত্রী মনে করেন, প্যান ও আধার সংযুক্তির সময়সীমা বাড়ানোয় অনেকেই বাড়তি সময় পাবেন।

প্যান ও আধার সংযুক্ত না করলে কী হতে পারে?
প্রশ্ন উঠছে প্যান ও আধার সংযুক্ত না করলে কী হতে পারে? ২০১৯-এর ফিনান্স বিলে এব্যাপারে সংশোধনী আনা হয়েছে। সেখানে বলা হয়েছে, আয়কর বিভাগ এব্যাপারে ব্যবস্থা নিতে পারে। কার্ডগুলিকে নিষ্ক্রিয় করে দিতে পারে আয়কর বিভাগ।












Click it and Unblock the Notifications