পাঁচ বছরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, IIT, IIM থেকে হাজার হাজার SC, ST, OBC ড্রপআউট! কারণ জানালন মন্ত্রী
দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আইআইটি, আইআইএম এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি। এইসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে গত পাঁচ বছরে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির ড্রপআউটের সংখ্যাটা ১৩ হাজারের বেশি। এদিন লোকসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় সেরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসসি, এসটি ও ওবিসিদের ড্রপআউটের কারণ নিয়ে কোনও পর্যালোচনা করেছে কিনা। এব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার জানিয়েছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একাধিক বিকল্প রয়েছে। ফলে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কিংবা একই প্রতিষ্ঠানের একটি কোর্স থেকে অন্য কোর্সে যেতে পছন্দ করে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, গত পাঁচ বছরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি থেকে ২৬২২ জন এসসি, ২৪২৪ জন এসটি এবং ৪৫৯৬ জন ওবিসি ছাত্রছাত্রীর ড্রপআউট হয়েছে। ওই একই সময়ে আইআইটি থেকে ১০৬৮ এসসি, ৪০৮ জন এসটি এবং ২০৬৬ জন ওবিসি ছাত্রছাত্রীর ড্রপআউট হয়েছে। আইআইএম থেকে ১৮৮ জন এসসি, ৯১ জন এসটি এবং ১৬৩ জন ওবিসি ছাত্রছাত্রীর ড্রপআউট হয়েছে।
মন্ত্রী আরও বলেছেন, আর্থিকভাবে দুর্বলদের শিক্ষা চালিয়ে যেতে সরকার ফি কমানো, আরও ইনস্টিটিউট তৈরি, বৃত্তি, জাতীয়স্তরে বৃত্তির মতো সুবিধা প্রদান করে থাকে। সেরকমই এসসি-এসটি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আইআইটিতে টিউশন ফি মকুব, কেন্দ্রীয় প্রকল্পের অধীনে জাতীয় বৃত্তি, ইনস্টিটিউটের বৃত্তির মতো সুবিধা রয়েছে।
মন্ত্রী জানিয়েছেন, তফশিলি জাতি ও তফশিলি উপজাতি ছাত্রছাত্রীদের যে কোনও সমস্যাকে সক্রিয়ভাবে মোকাবিলা করতে প্রতিষ্ঠানগুলিতে এসসি-এসটি স্টুডেন্টস সেল, ইকুয়াল অপারচুনিটি সেল, স্টুডেন্টস গ্রিভান্স সেল, স্টুডেন্টস গ্রিভান্স কমিটি, স্টুডেন্টস সোশ্যাল ক্লাব, লিয়াজো অফিসার, লিয়াজো কমিটির মতো সুবিধা রয়েছে। এছাড়া ইউজিসি বিভিন্ন সময়ে সমতা ও ভ্রাতৃত্বের মতো প্রচারও করে থাকে বলে জানিয়েছেন সুভাষ সরকার।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications