চার রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়াল, ক্ষতিগ্রস্ত ১২ লাখ

কেরল, কর্নাটক, মহারাষ্ট্র এবং গুজরাত এই চার রাজ্যে বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়াল। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ।

কেরল, কর্নাটক, মহারাষ্ট্র এবং গুজরাত এই চার রাজ্যে বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়াল। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ। গুজরাটের কচ্ছ উপকূল থেকে ১২০ জনকে এয়ারলিফ্ট করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু মাত্র কেরলে মারা গিয়েছেন ৭৬ জন। কর্নাটক, গুজরাট, মহারাষ্ট্র মিলিয়ে মৃতের সংখ্যা ১১৬। চার রাজ্যেই উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনাবাহিনী এবং বায়ুসেনা।

গুজরাতে সবচেয়ে খারাপ অবস্থা কচ্ছে

গুজরাতে সবচেয়ে খারাপ অবস্থা কচ্ছে

গুজরাতের কচ্ছের অবস্থা সবচেয়ে খারাপ। ১২৫ জন বাসিন্দার ঘরবাড়ি ভেসে গিয়েছে। তাঁরা জলবন্দি অবস্থায় রাস্তার উপর দিনযাপন করছেন। বায়ুসেনার সহযোগিতায় এদের মধ্যে ১২০ জনকে এয়ারলিফ্ট করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে। সমুদ্র কাছে থাকার কারণে বৃষ্টির জলের সঙ্গে জোয়াড়ের জলও ঢুকতে শুরু করেছে কচ্ছে।

ভূমি ধসে রাস্তা জলের তলায়

ভূমি ধসে রাস্তা জলের তলায়

অন্যদিকে কর্ণাটক এবং মহারাষ্ট্রে প্রবল বর্ষণ আর ভূমি ধসে বেশিরভাগ বড় রাস্তা ভেঙে গিয়েছে। ত্রাণ নিয়ে পৌঁছনো যাচ্ছে না। রাস্তায় আটকে রয়েছে বহু পণ্যবাহী গাড়ি। মহারাষ্ট্রের কোলাপুর একেবারে জলের তলায় চলে গিয়েছে। মুম্বই-বেঙ্গালুরু জাতীয় সড়ক ধসের কারণে বন্ধ রয়েছে। কোনও রকম যান চলাচল করছে না।

কেরলে ফের ভয়াবহ অবস্থা

কেরলে ফের ভয়াবহ অবস্থা

এদিকে বছর ঘুরতে না ঘুরতে ফের ভয়াবহ বন্যার সম্মুখীন কেরল। বেঘোরে প্রাণ হারিয়েছেন ৭৬ জন। অসংখ্যমানুষ এখনও জলবন্দি অবস্থায় রয়েছেন। প্রায় আড়েই লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। মাল্লাপুরমে এখনও ৫০ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। গত সোমবার থেকেই কেরলের ১৪টি জেলায় অতি বৃষ্টির পূর্বাভাসে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

কর্ণাটকে পরিস্থিতি উদ্বেগজনক

কর্ণাটকে পরিস্থিতি উদ্বেগজনক

কর্নাটকের পরিস্থিতিও উদ্বেগজনক। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নিজে ওয়ানাড়ে পৌঁছে গিয়েছেন। সেখানে বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেছেন তিনি। নিজের ফেসবুকে দুর্গতদের সাহায্যের আবেদন জানিয়েছেন। কর্নাটকের ১৭টি জেলা বন্যায় বিধ্বস্ত। এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। ১২ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজ্যে সরকার ইতিমধ্যেই বন্যায় বািড়ঘর হারানোদের ৫ লাখ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। যাঁদের বািড় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েেছ তাঁদের ১ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আর যাঁরা ভাড়া বািড়তে থাকেন তাঁদের ৫০০০ টাকা করে সাহায্য করার কথা ঘোষণা করেছে কর্নাটক সরকার।

মহারাষ্ট্রে মৃত পঞ্চাশ ছুঁই ছুঁই

মহারাষ্ট্রে মৃত পঞ্চাশ ছুঁই ছুঁই

মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রায় ৫ লাখ বাসিন্দা ক্ষতিগ্রস্ত। কোলাপুর, সাঙলি মিলিয়ে মহারাষ্ট্রের মোট ৬৯টি তালুক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গুজরাতে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+