'পাক হামলার জবাব দিতে ভারতীয় সেনা সক্ষম' : জম্মু ও কাশ্মীর সফরে অরুণ জেটলি

'পাক হামলার জবাব দিতে ভারতীয় সেনা সক্ষম' : জম্মু ও কাশ্মীর সফরে অরুণ জেটলি
শ্রীনগর, ১৪ জুন : ভারত-পাক সীমান্তে বিরোধী পক্ষের যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা জবাব দিতে সক্ষম ভারতীয় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরে ২ দিনের সফরে গিয়ে এমনটাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি।

আজই জম্মুতে পৌছন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি। এদিনই তিনি জানিয়েছেন, রাজ্য়ের নিরাপত্তা বিষয়ে রিভিউ বৈঠক করবেন। রাজ্য় সরকার এবং রাজ্য়ের বরিষ্ঠ আমলাদের সঙ্গে এপ্রসঙ্গে আলোচনা করবেন।

তাঁর জম্মু-কাশ্মীর সফরের একদিন আগে পাকিস্তানের তরফে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে অরুণ জেটলিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের ভারতীয় সেনা পাকিস্তানের এই ধরণের আক্রমণের মোকাবিলা করতে সক্ষম।

প্রতিরক্ষা দফতরের দায়িত্বভার গ্রহণ করার পর এই প্রথমবার জম্মু-কাশ্মীর সফরে এলেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। তাঁর সঙ্গে ছিলেন সেনাধ্যক্ষ জেনারেল বিক্রম সিং। এই সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং রাজ্যপাল এনএন ভোহরার সঙ্গে দেখা করবেন অরুণ জেটলি।

নয়া সরকার ক্ষমতায় আসার পর গতকাল অর্থাৎ শুক্রবারই প্রথমবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘণ করে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের মেন্ধার সেক্টরের কাছে শুক্রবার সকাল থেকে হামলা শুরু করে পাকিস্তানি সৈন্যবাহিনী। পুঞ্চ জেলার সীমান্তে (এলওসি)তে আক্রমণ চালায় তারা। ভারতীয় সেনাবাহিনীর তরফেও পাল্টা আক্রমণ করা হয়। ছোট আগ্নেয়াস্ত্র, রকেট এবং ৮২ এমএম মর্টার সেল দিয়ে আক্রমণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। পাকিস্তান হামলা শুরু করলেও ভারতীয় সেনারাও পর্যাপ্ত শক্তি নিয়ে পাল্টা জবাব দেয় এদিন। এদিনের গুলি-পাল্টা গুলির লড়াইয়ে ভারতীয় শিবিরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে অরুণ জেটলির প্রথমবার জম্মু কাশ্মীর সফরে আসার সময়ই কেন পাকিস্তানি সৈনবাহিনীর এই হামলা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। টুইটারে টুইট করে তিনি জানিয়েছিলেন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আগামীকাল প্রতিরক্ষা মন্ত্রীর জম্মু ও কাশ্মীর সফর কী শুধুই সমাপতন?পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেছিলেন যে পাকিস্তানের নিক্ষেপ করা কিছু সেল অসামরিক সীমানায় এসে পড়েছে। রাজৌড়ি এবং পুঞ্চে এই যুদ্ধবিরতি লঙ্ঘন অত্যন্ত অর্থবহ। যদিও ওমর আবদুল্লার মন্তব্যের প্রেক্ষিতে কোনও পাল্টা জবাব দেননি জেটলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+