অনলাইনে পিৎজ্জা কিনতে গিয়ে ৯৫ হাজার টাকা খুইয়ে দেউলিয়া প্রযুক্তি কর্মী
অনলাইনে পিৎজ্জা কিনতে গিয়ে ৯৫ হাজার টাকা খুইয়ে দেউলিয়া প্রযুক্তি কর্মী
পিৎজ্জার লোভে পড়ে এক প্রযুক্তি কর্মী ৯৫ হাজার টাকা খোয়ালেন। এরপর নিশ্চয়ই তিনি আর কোনওদিন পিৎজ্জা খাবেন না। অনলাইনে পিৎজ্জা কিনতে গিয়েই ওই ব্যক্তি এভাবে প্রতারিত করা হয়।

বেঙ্গালুরুর কোরামঙ্গলার বাসিন্দা এন ভি শেখ নিজের স্মার্টফোনের ফুড অ্যাপ থেকে ১ ডিসেম্বর দুপুরে একটি পিৎজ্জা অর্ডার করেন। একঘণ্টা পরও যখন তাঁর অর্ডার আসে না, তখন তিনি ফুডমার্টের কাস্টমার কেয়ার নম্বরে ফোন করেন। এন ভি শেখকে কাস্টমার কেয়ার থেকে এক্সিকিউটিভ জানান যে তাঁর অর্ডার গ্রহণ করা হয়নি সংশ্লীষ্ট রেস্তোরাঁ থেকে এবং তাঁকে তাঁর টাকা ফেরত দিয়ে দেওযা হচ্ছে। কাস্টমার কেয়ারের ওই ব্যক্তি শেখকে জানান যে তাঁর ফোনে একটি মেসেজ যাবে এবং ওই মেসেজে দেওযা লিঙ্কে ক্লিক করলেই টাকা ফেরতের পদ্ধতি শুরু হয়ে যাবে। মাদিওয়ালা পুলিশ জানিয়েছে যে শেখ কাস্টমার কেয়ারের নির্দেশ মতো চলতে গিয়েই প্রতারণার শিকার হন। প্রতারকরা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জেনে নিয়ে, সেখান থেকে ৯৫ হাজার টাকা তুলে নেয় এবং শেখকে ভিখারি করে দেয়।
এন ভি শেখ পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত করছে। অভিযোগকারী জানিয়েছেন যে ওই টাকা তিনি তাঁর মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য জমিয়েছিলেন। ফুড ডেলিভারি সংস্থার মুখপাত্র জানান যে তাদের সংস্থার কোনও কাস্টমার কেয়ার পরিষেবা নেই। শুধুমাত্র চ্যাট ও ইমেল করেই তারা গ্রাহকের সঙ্গে যোগাযোগ রাখেন। মুখপাত্র সকলের কাছে অনুরোধ করেন যে, 'আমরা চেষ্টা করি গ্রাহকের সুরক্ষা ও নিরাপত্তা যাতে বজায় থাকে, আমরা গ্রাহকদের অনুরোধ করব যে কারোর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য শেয়ার করবেন না।’ নভেম্বরেও আর এক বেঙ্গালুরুর বাসিন্দা পেমেন্ট অ্যাপের মাধ্যমে ৮৫ হাজার টাকার প্রতারিত হন।
More From
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications