বিরোধীদের কণ্ঠস্বর প্রকাশের অনুমতিও থাকুক লোকসভায়, আর্জি রাহুল গান্ধীর
বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। ধ্বনি ভোটে স্পিকার পদের জন্য জিতেছেন ওম বিড়লা। বক্তব্যের শুরুতেই ওম বিড়লাকে ধন্যবাদ জানালেন রাহুল।
এবার শুরু থেকেই গণতন্ত্র ও সংবিধান রক্ষার দাবি তুলেছেন রাহুল। সেই কথা আরও একবার কংগ্রেস নেতার কথায় প্রকাশ পেল। বিরোধীদের কথা বলার অধিকার আছে। বিরোধীদের কথা বলতে দিতে হবে। সেই বার্তা দিলেন রাহুল গান্ধী।

ওম বিড়লা দ্বিতীয় বারের জন্য লোকসভার স্পিকার হলেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওম বিড়লার কাজের ভূয়সী প্রশংসা করেন। করোনা কালেও ওম বিড়লা লোকসভা পরিচালনা করেছেন। সেই বিষয়ে তাঁকে অনেক প্রশংসা করেছেন মোদী।
এরপরেই বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীকে বক্তব্য রাখার জন্য বলা হয়। রাহুল ওম বিড়লাকে শুভেচ্ছা জানান। গণতন্ত্রে বিরোধীদের কথা বলার অধিকার রয়েছে। সরকারের হাতে ক্ষমতা আছে। এই কথা ঠিকই। কিন্তু বিরোধীদের কথা বলার জায়গা দিতে হবে।
#WATCH | Leader of Opposition, Rahul Gandhi says "I would like to congratulate you for your successful election that you have been elected for the second time. I would like to congratulate you on behalf of the entire Opposition and the INDIA alliance. This House represents the… pic.twitter.com/vZbLrKV7u5
— ANI (@ANI) June 26, 2024
বিরোধী দলনেতা, রাহুল গান্ধী এদিন বলেছেন, "আপনার সফল নির্বাচনের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। আপনি দ্বিতীয় বার নির্বাচিত হয়েছেন। আমি সমগ্র বিরোধী দল এবং ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাতে চাই। এই হাউস কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করে।"
রাহুল আরও বলেন, " দেশের জনগণ এবং আপনি সেই কণ্ঠস্বরের চূড়ান্ত বিচারক। সরকারের কাছে রাজনৈতিক ক্ষমতা আছে। বিরোধী দলও ভারতের জনগণের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করে। স্পিকারের কাজে বিরোধীরাও সাহায্য করতে চান।"
বিরোধী দল গত বারের থেকে উল্লেখযোগ্য ভাবে বেশি আসন পেয়ে প্রতিনিধিত্ব করছে।
ভবনের কাজে বিশ্বাস বজায় থাকুক। বিরোধীদের কণ্ঠস্বর প্রকাশের অনুমতিও ভবনে দেওয়া হোক। স্পিকারের কাছে এই দাবি করলেন রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications