Opposition Meet: আপ-কংগ্রেস তিক্ততা অর্ডিন্যান্স বিতর্কে, শুরুতেই ফাটল বিরোধী ঐক্যে!

শুরুতেই কি ফাটল ধরল বিরোধী ঐক্যে। মসৃণ জোট-বৈঠকে খটকা লাগিয়ে দিল আম আদমি পার্টি। অর্ডিন্যান্স বিতর্কে বৈঠকের শুরুতেই আপ-কংগ্রেস তিক্ততা চতরমে উঠল। শেষ আম আদমি পার্টি সুপ্রিমো দলের নেতাদের নিয়ে বেরিয়ে গেলেন বৈঠক থেকে।

শুধু বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েই ক্ষান্ত হননি আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, দলরে তরফে বিজ্ঞপ্তি জারি করে তিনি জানিয়ে দিয়েছেন, কেন্দ্র সরকার অধ্যাদেশ জারি নিয়ে কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট না করলে সিমলায় পরবর্তী জোট বৈঠকে উপস্থিত থাকবেন না তাঁরা।

Opposition Meet

আম আদমি পার্টি-র স্পষ্ট কথা, যদি কেন্দ্রের জারি করা অর্ডিন্যান্সের বিরোধিতায় কংগ্রেস তাঁদের পাশে না থাকে, তবে কংগ্রেসের সঙ্গে জোটেও থাকবেন না তাঁরা। সেক্ষেত্রে বিরোধী জোটে হয় কংগ্রেস থাকবে, নতুন আম আদমি পার্টি থাকবে। এদিনই জোট বৈঠকের পর কড়া অবস্থান নিল অরবিন্দ কেজরিওয়ালের আপ।

কেন্দ্রের অধ্যাদেশ নিয়ে কংগ্রেসকে কড়া চ্যালেঞ্জ ছুড়েছে আম আদমি পার্টি। আম আদমি পার্টি বৈঠকের শুরুতেই প্রশ্ন ছুড়েছিল অর্ডিন্যান্স নিয়ে কী ভাবছে কংগ্রেস। কংগ্রেসকে এই ইস্যুতে পাশে চান তাঁরা। কংগ্রেস নীরব ছিল। কংগ্রেসের নীরবতা সন্দেহের জন্ম দেয় বলে মনে করছে আম আদমি পার্টি।

কেন্দ্রের অধ্যাদেশ জারি নিয়ে আপ-কংগ্রেসের তিক্ততায় মমতা বন্দ্যোপাধ্যায়ও হস্তক্ষেপ করেন। তিনি রাহুল গান্ধীকে অনুরোধ করেন বিষয়টি খতিয়ে দেখতে। রাহুলও সম্মত হন। বলেন, তাঁদের অবস্থান দলের তরফে থেকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু আম আদমি পার্টি তাতে আশ্বস্ত হয়নি। একপ্রস্থ বৈঠকের পর মধ্যাহ্নভোজের বিরতিতে আম আদমি পার্টির নেতারা দিল্লি ফিরে যান।

Opposition Meet

এদিন এক বিবৃতিতে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি বলেছে, "কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় এসেছে। কংগ্রেস এবার সিদ্ধান্ত নিক তারা দিল্লির জনগণের পাশে থাকবে নাকি মোদী সরকারের পাশে থাকবে।" দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এদিন যৌথ কৌশল নিয়ে বিরোধী নেতাদের বৈঠকে যোগ দেন।

আম আদমি পার্টির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, যতক্ষণ না কংগ্রেস কেন্দ্রের জারি করা ব্ল্যাক অর্ডিন্যান্সকে জনসমক্ষে নিন্দা করছে, ততক্ষণ পর্যন্ত আম আদমি পার্টির পক্ষে সমমনা দলগুলির ভবিষ্যতের সভায় অংশগ্রহণ করা কঠিন হবে। সেক্ষেত্রে হয় কংগ্রেস থাকবে, নতুবা আপ।

আপের বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয়েছে, "কংগ্রেস একটি জাতীয় দল। তারা প্রায় সমস্ত বিষয়ে অবস্থান নেয়। এখনো তারা কালো অধ্যাদেশ সম্পর্কে তাদের অবস্থান প্রকাশ করতে পারেনি। কংগ্রেসের দিল্লি ও পাঞ্জাব ইউনিট ঘোষণা করেছে, এই ইস্যুতে দলের মোদী সরকারকে সমর্থন করা উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+