সর্বদল বৈঠকে মোদী-শাহের কাছে বেকারত্ব ও অর্থনীতি নিয়ে নালিশ বিরোধীদের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে আর্থিক গতি ধীরে হয়ে যাওয়া, বেকারত্ব নিয়ে নালিশ ও ফারুক আব্দুল্লাহকে আসন্ন শীতকালীন অধিবেশনে যোগ দেওয়ার আবেদন জানালেন বিরোধী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে আর্থিক গতি ধীরে হয়ে যাওয়া, বেকারত্ব নিয়ে নালিশ ও ফারুক আব্দুল্লাহকে আসন্ন শীতকালীন অধিবেশনে যোগ দেওয়ার আবেদন জানালেন বিরোধী নেতারা।

সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে আজ দিল্লিতে বসেছিল সর্বদল বৈঠক। শনিবারই প্রধানমন্ত্রী টুইটে অধিবেশন সফল করার জন্য সবদলকে আহ্বান জানিয়েছিলেন। রবিবার নির্ধারিত সময়েই শুরু হয় সর্বদল বৈঠক। সেখানে যোগ দিতে গিয়েই বৈঠক শেষে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন বিরোধী নেতারা।
সংসদের লাইব্রেরি ভবনে এই সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, অর্জুন রাম মেঘাওয়াল সহ একাধিক বিজেপি সাংসদ। কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গুলাম নবি আজাদ, অধীর রঞ্জন চৌধুরী। বিএসপির সতীশ মিশ্র, টিডিপির জয়দেব গাল্লা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেরেক ও'ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়। এলজেপির চিরাগ পাসোয়ান। আরপিআইয়ের রামদাস আটাওয়ালা সহ সব রাজনৈতিক দলের নেতারাই উপস্থিত ছিলেন সেখানে।
২৭ দলের যোগ দেওয়া এই বৈঠকে আজ প্রধানমন্ত্রী সব দলের কাছে বার্তা রাখতে গিয়ে বলেন, "সরকার সব বিষয়ে আলোচনা করার বিষয়ে আগ্রহী। আইন তৈরির ক্ষেত্রেও সংসদের আইন মেনেই এগোনো হবে। সেখানে সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।"
বৈঠক শেষে লোকসভার স্পিকারের কাছে সব দলের নেতারা তাদের আলোচনার বিষয়বস্তু জমা করেন। সোমবার থেকে শুরু হতে চলা এই অধিবেশন চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।












Click it and Unblock the Notifications