Opposition Alliance Tagline:২০২৪-এ লড়াই NDA-এর বিরুদ্ধে INDIA-র! ট্যাগলাইন 'জিতেগা ভারত'

Opposition Alliance Tagline: পরপর দুমাসে বিরোধী জোটের দুটি বৈঠক। দ্বিতীয় বৈঠকে জোটের নাম দেওয়া হয় ইন্ডিয়া। একদিন পরেই তার ট্যাগলাইনও চূড়ান্ত হয়ে যায়। ২০২৪-এর লক্ষে বিরোধী জোটের ট্যাগলাইন হল জিতেগা ইন্ডিয়া। এর অর্থ হল ভারত জিতবে। সূত্রের খবর, আঞ্চলিক ভাষাগুলিতে এক প্রতিলিপিও করা হতে পারে।

মঙ্গলবার বেঙ্গালুরুতে বৈঠক চলার সময় বেশ কয়েকজন নেতানেত্রী (তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখযোগ্য) বলেছিলেন, জোটের নামে ভারত শব্দটি থাকা উচিত। পতে তাই হয়ও। বিরোধী জোটের এক বর্ষীয়ান নেতা বলেছেন, সেই সময়ই সিদ্ধান্ত হয়েছিল একটি ট্যাগলাইন করা হবে। সেই মতোই কাজ হয়।

Opposition Alliance Tagline “Jeetega Bharat”

ভারত কে নিয়ে ট্যাগলাইন (Opposition Alliance Tagline) ২০২৪-এর নির্বাচনে বিজেপির ভারত বনাম ইন্ডিয়া প্রচারকে ভোঁতা করতেই নেওয়া হয়েছে, বলছেন একাংশার বিশ্লেষকরা। মঙ্গলবার বিরোধী ফ্রন্টের নাম ঘোষণা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন ২০২৪-এর নির্বাচন হবে বিজেপির আদর্শ ও তাদের চিন্তা ধারার বিরুদ্ধে লড়াই। রাহুল গান্ধী বলেছিলেন, ভারত সব সময় সব লড়াইয়ে জয়ী হয়।

২০২৪-এর নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মেয়াদের জন্য ভোট চাইবেন। তার আগে বিরোধীরা এনডিএ-র প্রতি চ্যালেঞ্জ ছুঁড়েছেন (Opposition Alliance Tagline)। প্রধানমন্ত্রী বলেছেন, 'এন' মানে নতুন ভারত, 'ডি' মানে উন্নচন দেশ এবং 'এ' মানে জনগণ ও অঞ্চলের আকাঙ্খা। তিনি বিরোধী দলের বৈঠককে দুর্নীতিবাজজের মিটিং বলে উল্লেখ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+