কংগ্রেস না বিজেপি! কর্নাটক নির্বাচনে কার পাল্লা ভারী, শেষ মুহূর্তের জনমত সমীক্ষা একনজরে
কর্নাটকে শেষ হাসি হাসবে কে? সবুজ না গেরুয়া ঝড় উঠবে এবা, একেবারে শেষ মুহূর্তে সেই আভাস দিল লোকপোলের জনমত সমীক্ষায়। উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যের নির্বাচনে বিজেপি একপেশে জয় পেয়েছে। এবার কি দান উল্টাবে? কংগ্রেস কি পারবে হাওয়া ঘোরাতে, তেমনই ইঙ্গিত দিল লোকপোলের মেগা সার্ভে।
২০২৩-এর প্রথম বড়ো রাজ্যের ভোট হচ্ছে দক্ষিণ ভারতের কর্নাটকে। এই নির্বাচনে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া কাজে লাগিয়ে বিজেপির বিরুদ্ধে সহজ জয় তুলে নেবে কংগ্রেস, এমনই আভাস দিয়েছে লোকপোল। কর্নাটকে লড়াই মূলত ত্রিমুখী। কিন্তু মূল লড়াই কংগ্রেস ও বিজেপি।

এবার জনমত সমীক্ষায় আভাস কর্নাটকে পালাবদল ঘটতে চলেছে। বিজেপিকে সরিয়ে ক্ষমতায় ফেরত আসতে চলেছে কংগ্রেস। কিন্তু কতগুলি আসন পাবে তারা, বিজেপিই বা কতগুলি আসন দখল করতে পারবে, তার পুরো ছবি তুলে ধরেছে লোকপোল। জেডিএস এবার কেমন ফল করবে সেই বার্তাও দিয়েছে লোকপোলের মেগা সার্ভে।
কর্নাটকের বিধানসভা নির্বাচনে ২০১৮-য় বৃহত্তম দল হয়েছিল বিজেপি। তারা ১০৪টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০টি আসনে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭টিতে। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন। এই অবস্থায় কংগ্রেস ও জেডিএস জোট সরকার গড়লেও পরবর্তী সময়ে সেই সরকার ফেলে বিজেপির শাসন চলছে কর্নাটকে।

কিন্তু লোক পোলের সমীক্ষা বলছে এবার কংগ্রেস জয়ী হবে কর্নাটকে। তারা এবার বিজেপিকে হারিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় আসবে বলে শেষ মুহূর্তের জনমত সমীক্ষায় প্রকাশ করেছে তারা। এবারর নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই কংগ্রেস ক্ষমতায় আসতে সক্ষম হবে, জেডিএসকেও প্রয়োজন হবে না কংগ্রেসের।
লোক পোলের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে চলেছে ১২৯ থেকে ১৩৪টি আসন। ২২৪ আসনবিশিষ্ট কর্নাটকে ম্যাজিক ফিগার ১১৩। অর্থাৎ কোনো দলকে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ১১৩টি আসন পেতে হবে। এই সমীক্ষা বলছে কংগ্রেস সেই ম্যাজিক ফিগার ছাড়িয়ে যাবে সহজেই। কংগ্রেস গতবারের থেকে দেড়গুণেরও বেশি আসন লাভ করতে পারে বলেও আভাস।

লোক পোলের মেগা সার্ভে জানাচ্ছে বিজেপি এবার পেতে পারে ৫৯ থেকে ৬৫টি আসন। তারা এবার ম্যাজিক ফিগার থেকে অনেকটাই পিছনে রয়ে যাবে। গতবার তারা ম্যাজিক ফিগার পেরোতে না পারলেও একশো ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু এবার তারা ১০০-র গণ্ডি টপকাতে পারবে না কোনোমতেই, অন্তত এমনটাই মনে করছে লোক পোল।
এই সমীক্ষা অনুযায়ী জেডিএস পেতে পারে ২৩ থেকে ২৮টি আসন। গতবার তারা পেয়েছিল ৩৭টি আসন। এবার গতবারের থেকেও খারাপ ফল করবে জেডিএস। অন্তত ১০টি আসন কম পেতে পারে তারা। আরও কম হতে পারে তাদের আসন সংখ্যা। গতবার জোট সরকার গড়তে জেডিএসকে মুখ্যমন্ত্রী পদ উপহার দিয়েছিল কংগ্রেস। অন্যান্যরা এবার পেতে পারে শূন্য থেকে দুটি আসন।












Click it and Unblock the Notifications