Opinion Poll: বিজেপি আরও একটি রাজ্যে হারাতে চলেছে কংগ্রেসের কাছে! কার দখলে কত ভোট
২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির তুলনায় কম ভোট পেয়েও মধ্যপ্রদেশে জয়ী হয়েছিল কংগ্রেস। এবারও কংগ্রেস টেক্কা দিতে চলেছে বিজেপিকে। গ্রাউন্ড জিরো রিসার্চের জনমত সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এখন ভোট হলে কংগ্রেস অনেক বেশি ভোট শেয়ার নিয়ে ক্ষমতায় আসতে পারে।
গ্রাউন্ড জিরো রিসার্চের সমীক্ষা আভাস, কংগ্রেস এবার একক সংখ্যগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় আসবে। সেক্ষেত্রে কংগ্রেস ১২৭-এর আশেপাশে আসন পেতে পারে। গতবার বিজেপির থেকে কম ভোট পেয়েও কংগ্রেস জিতেছিল ১১৪টি আসনে। বিজেপি বেশি ভোট পেয়েও জয়ী হয়েছে ১০৯টি আসনে।

কর্নাটক নির্বাচনে বিজেপির হারের পর কংগ্রেসের লক্ষ্য মধ্যপ্রদেশেও বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। বিজেপির দখলে থাকা এই রাজ্য কার দখলে যাবে, তা জানতে গ্রাউন্ড জিরো রিসার্চের টিম ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ৮০টি নির্বাচনী এলাকায় ঘুরে একটি সমীক্ষা রিপোর্ট তৈরি করেছে।
গ্রাউন্ড জিরো রিসার্চের এই সমীক্ষা যেমন আভাস দিয়েছে, এবারও মধ্যপ্রদেশে পরাজয় নিশ্চিত বিজেপির। আবারও কংগ্রেসই জিতবে মধ্যপ্রদেশের নির্বাচনে। সেইসঙ্গে জানিয়ে দিয়েছে এখন নির্বাচন হলে কংগ্রেস পাবে ৪২.৬৭ শতাংশ ভোট। তবে ২ শতাংশ ভোট কম-বেশি হতে পারে বলেও আভাস মিলেছে।
গ্রাউন্ড জিরো রিসার্চের জনমত সমীক্ষায় আভাস, বিজেপি পেতে পারে ৩৯.৫১ শতাংশ ভোট। এক্ষেত্রেও ২ শতাংশ বেশি কম হতে পারে। আর অন্যান্যরা পেতে পরে ১৭.৮২ শতাংশ ভোট। অর্থাৎ ৫০ শতাংশ বোটের দখল কোনও দলের দখলে যাচ্ছে না। গতবার যেখানে কম ভোট পেয়েও কংগ্রেস জয়ী হয়েছিল, এবার সেখানে কংগ্রেস জয়ী হলে বেশি ভোট পেয়েই হবে বলে আভাস।

এই সমীক্ষায় জানানো হয়েছে, কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ১২৭টি আসন পেতে পারে। মধ্যপ্রদেশের ২৩০ আসনের বিধানসভায় ১১৬টি আসন পেলে সংখ্যাগরিষ্ঠতা পাবে দল। কংগ্রেস সহজেই সেই গণ্ডি টপকে যাবে। বিজেপি পেতে পারে ৯৮টি আসন। আর এই সমীক্ষা অনুযায়ী অন্যান্যরা পেতে পারে ৫টি আসন।
গতবার নির্বাচনেও কংগ্রেস বিজয়ী হয়েছিল। সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র দুটি আসন কম পেয়েছিল। এসপি-বিএসপির সমর্থন নিয়ে সরকার গড়লেও তা পড়ে যায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিশ্বাসঘাতকতায়। কংগ্রেস সরকার মাঝপথে পড়ে যায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদানে।
২০১৮-র নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৪০.৮৯ শতাংশ ভোট। আর বিজেপি হারলেও তাদের দখলে গিয়েছিল ৪১.০২ শতাংশ ভোট। মধ্যপ্রদেশ বিধানসভায় সেবার কংগ্রেস জিতেছিল ১১৪টি আসনে। বিজেপি পায় ১০৯টি আসন। আর বিএসটি দুটি, এসপি একটি এবং নির্দল পায় চারটি আসনে জয়।












Click it and Unblock the Notifications