কেন্দ্রশাসিত কাশ্মীরে শপথ নিলেন নতুন লেফটেন্যান্ট গভর্নর, অংশ নিলেন এক জন সাংসদ

কাশ্মীর থেকে পাঁচ জন সাংসদ নির্বাচিত হয়েছেন। অথচ কেন্দ্র শাসিত কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নরের শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকলেন মাত্র একজন সাংসদ।

কাশ্মীর থেকে পাঁচ জন সাংসদ নির্বাচিত হয়েছেন। অথচ কেন্দ্র শাসিত কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নরের শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকলেন মাত্র একজন সাংসদ। জিসি মুর্মু প্রথম লেফটেন্যান্ট গভর্নর কাশ্মীরের। জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল রাজভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান। একমাত্র পিডিপি-র রাজ্য সভার সাংসদ নাজির আহমেদ লাওয়ে উপস্থিত ছিলেন। বাকি সাংসদরা কেউই উপস্থিত হননি। নাজির আহমেদ জানিয়েছেন, তিনি অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পেয়েছিলেন। সেটা রক্ষা করতেই সেখানে গিয়েছিলেন। তিনি জানিেয়ছেন সেখানে কেবল মাত্র বিজেপি সাংসদ যুগল কিশোর উপস্থিত ছিলেন। আর কাউকে সেখানে দেখা যায়নি।

কেন্দ্রশাসিত কাশ্মীরে শপথ নিলেন নতুন লেফটেন্যান্ট গভর্নর

এর অন্য একটি কারণও রয়েছে। কাশ্মীরের অধিকাংশ রাজনৈতিক নেতাদের গৃহবন্দী করে রাখা হয়েছে। তার মধ্যে ফারুক আবদুল্লা, মেহবুমা মুফতিও রয়েছেন। ওমর আবদুল্লাকেও গৃহবন্দি করে রাখা হয়েছে। গত ৫ অগস্ট যেদিন থেকে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করা হয়েছে, সেদিন থেকেই কাশ্মীরের সব রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছে। অনেকেই জানিয়েছেন কাশ্মীর সিদ্ধান্তের প্রতিবাদেই তাঁরা উপস্থিত ছিলেন না লেফটেন্যান্ট গভর্নরের শপথ গ্রহন অনুষ্ঠানে। সেকারণেই শপথ গ্রহন অনুষ্ঠানে দেখা যায়নি এনসি সাংসদ আকবর লোনেকে, হাসনেয়ন মাসুদিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+