Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Onion Price: মধ্যবিত্তের হেঁসেলে স্বস্তির হাওয়া, আজ থেকে বাজারে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ, কোথায় পাবেন জেনে নিন

পেঁয়াজের দামের ঝাঁঝের চোটে নাকের জলে চোখের জলে অবস্থা মধ্যবিত্তের। উৎসবের মরশুমে পেঁয়াজের দামে এতোটা বেড়ে গিয়েছে যে সেটা ক্রমশ সাধ্যের বাইরে চলে যাচ্ছে আম জনতার। পরিস্থিতি সামাল দিতে শেষে ময়দানে নেমেছে মোদী সরকার।

আজ থেকে বাজারে নামছে ২৫ টাকা কেজি দরে েপঁয়াজ। কেন্দ্রের ভর্তুকি দেওয়া পেঁয়াজের বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। তাতে কিছুটা হলেও পেঁয়াজের দাম কমবে বলে মনে করা হচ্ছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ইতিমধ্যেই রপ্তানি শুল্ক ৪০ শতাংশ বাড়িয়ে দিয়েছে কেন্দ্র।

 Onion Price

পেঁয়াজের দামে হাঁসফাঁস অবস্থা দেশবাসীর। পুজোর আগে দাম কমার কোনও সম্ভাবনা নেই। এমনকী দীপাবলির আগেও কমবে না পেঁয়াজের দাম। এমনই দাবি করছিলেন ব্যবসায়ীরা। এদিকে উৎসবের মরশুমে সব পরিবারেই ভালমন্দ খাওয়ার রেওয়াজ। বাড়িতে ভালমন্দ রান্না করতে পেঁয়াজের জুড়ি মেলা ভার। অন্যদিকে হোটেল রেস্তরাঁতেও খাবারের দাম বেড়ে যাবে পেঁয়াজের দাম বাড়লে।

পরিস্থিতি সামাল দিতে শেষে পেঁয়াজের রপ্তানিতে রাশ টানে মোদী সরকার। রপ্তানি শুল্ক ৪০ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে। তাতে কিছুটা হলেও বাইরে রপ্তানি কমবে পেঁয়াজের। বাজারে পেঁয়াজের যোগান পর্যাপ্ত না হলে দাম কমবে না। সেকারণেই এই উদ্যোগী হয়েছে মোদী সরকার। তারপরেই ভর্তুকি দিয়ে বাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।

আজ থেকেই বাজারে নামছে মোবাইল ভ্যান তাতে ২৫ টাকা কেজি দরে বিক্রি হবে পেঁয়াজ। বাজারে বাজারে স্টলে তো মিলবেই। একাধিক জায়গায় মোবাইল ভ্যানে করেও এই ভর্তুকি দেওয়া পেঁয়াজ বিক্রি করা হবে। গত কয়েক মাসে একাধিক জায়গায় পেঁয়াজের দাম ২০০ টাকা কেজিতে পৌঁছে গিয়েছিল। এমনকী টম্যাটোর দামও আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল। বাজারে প্রায় সব সবজির দামই বেড়েছে। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে আদা, পেঁয়াজ, টম্যাটোর দাম।

এর কারণ হিসেবে বন্যা এবং প্রাকৃতিক বিপর্যয়কে দায়ী করা হচ্ছে। গোটা উত্তর ভারত জুড়ে একাধিক রাজ্যে অতিবৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সঙ্গে মহারাষ্ট্রেও প্রবল বর্ষণে ফসলের বিপুল ক্ষতি হয়েছে। তার জেরেই জিনিসের দাম এই ভাবে বেড়েছে বলে দাবি করা হয়েছে। তার জেরে সবচেয়ে কঠিন দশা মধ্যবিত্তের। তার উপরে উৎসব সামনে চলে আসায় আরও কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে রাজ্যবাসীকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+