OneWeb India-1 Mission: ১৯ মিনিটেই মহাকাশে 'খেলা দেখাবে' ISRO! জানুন কীভাবে
আরও এক ইতিহাসের মুখোমুখি ভারতের গবেষণা সংস্থা ইসরো। দীপাবলির একদিন আগেই রবিবার মহাকাশে বিপ্লব ঘটাতে চলেছে ভারত। অন্ধ্রপ্রদেশের হরিকোটা থেকে ইসরোর ঐতিহাসিক রকেট LVM3 M2 উৎক্ষেপণ করা হবে। এই রকেট ব্রিটেনের ৩৬টি স্যাটেলাইট
ISRO Rocket LVM3 M2 Launch: আরও এক ইতিহাসের মুখোমুখি ভারতের গবেষণা সংস্থা ইসরো। দীপাবলির একদিন আগেই রবিবার মহাকাশে বিপ্লব ঘটাতে চলেছে ভারত। অন্ধ্রপ্রদেশের হরিকোটা থেকে ইসরোর ঐতিহাসিক রকেট LVM3 M2 উৎক্ষেপণ করা হবে। এই রকেট ব্রিটেনের ৩৬টি স্যাটেলাইট নিয়ে যাবে।
ভারতীয় মহাকাশ সংস্থা শনিবার 12 টা 07 মিনিট থেকে GSLV Mk-3 উৎক্ষেপণের জন্য ২৪ ঘন্টার কাউন্টডাউন শুরু করে দিয়েছে। ফলে আরও এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে দেশের মানুষ।
LVM3 M2/ OneWeb India-1 Mission:
— ISRO (@isro) October 22, 2022
the countdown continues leading to the lift-off at 7 minutes past midnight.
Watch LIVE from 11:37 pm IST today on our Website, Facebook, YouTube channels, and on @DDNational @NSIL_India @OneWeb

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য
বলা হচ্ছে LVM3 M2 লম্বাতে 43.5 মিটার। ওজন ৬৪৪ টন। রবিবার দুপুর ১২ টা বেজে ৭ মিনিটে এই রকেটটি উৎক্ষেপণ করবে ভারত। ভারতের মহাকাশ সংস্থা ইসরো'র এক আধিকারিক জানিয়েছে, ইতিমধ্যে কাউন্টটাউন শুরু হয়ে গিয়েছে। L110 স্টেজ গ্যাস চার্জিং এবং প্রোপেল্যান্ট ফিলিংয়ের কাজ চলছে বলেও জানানো হয়েছে। শেষ মুহূর্তে জ্বালানি ভরার কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানানো হয়েছে ইসরোর তরফে। তবে শেষ মুহূর্তে স্যাটেলাইট সিস্টেম এবং রকেট পরীক্ষার কাজ চলছে বলে জানানো হয়েছে।

বদল করা হল নাম-
জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয় জিএসএলভি রকেটটিকে। আর সেই কারণে জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (জিএসএলভি) বলা হয়ে থাকে সেটিকে। GSLV Mk-3 আসলে থার্ড জেনারেশনের রকেট। বলে রাখা প্রয়োজন, লো আর্থ অরবিটে (LEO) ওয়ানওয়েব স্যাটেলাইটগুলিকে প্রদক্ষিণ করবে রবিবার যে রকেটটি উতক্ষেপন করা হবে। বলে রাখা প্রয়োজন, ISRO GSLV Mk-3-এর নাম পরিবর্তন করে এবং Mk-3 (লঞ্চ ভেইক্যাল Mk-3) করে।

মাত্র ১৯ মিনিটেই মহাকাশে ঘটবে বিপ্লব-
মাত্র ১৯ মিনিটেই কার্যত খেলা দেখাবে অত্যাধুনিক এই রকেট! জানা যাচ্ছে, ওড়ার পর মাত্র ১৯ মিনিটেই নেটওয়ার্ক অ্যাক্সেস অ্যাসোসিয়েটেড লিমিটেড (OneWeb) এর ৩৬ টি ছোট ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট LEO এর সঙ্গে সংযুক্ত করবে। OneWeb, Bharat হল ভারতী গ্লোবাল এবং ইউকে সরকারের যৌথ উদ্যোগ। স্যাটেলাইট কোম্পানি যোগাযোগ পরিষেবা প্রদানের জন্য আর্থ অরবিটে (LEO) প্রায় 650টি উপগ্রহের একটি ক্লাস্টার তৈরি করার পরিকল্পনা করছে। বলে রাখা প্রয়োজন, প্রথমবার ছয়টন পোলেড নিয়ে যাবে GSLV MK-3
LVM3 - M2/OneWeb India-1 Mission: Launch scheduled at 0007 hrs. IST on October 23, 2022. Cryo stage, equipment bay (EB) assembly completed. Satellites are encapsulated and assembled in the vehicle. Final vehicle checks are in progress. @NSIL_India @OneWeb pic.twitter.com/pPbqjDjFmS
— ISRO (@isro) October 14, 2022
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications