ভোরে নিরাপত্তা বাহিনীর অভিযান! মৃত্যু ২ জঙ্গির, শহিদ ১ জওয়ান
জম্মু ও কাশ্মীরের কুলগাওয়ের রেডওয়ানি ফের এনকাউন্টার। ভোরে আলো ফোটার আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে দুই জঙ্গির। পাঁচ ঘন্টার এনকাউন্টারে এক জওয়ানও শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থল শ্রীনগর থেকে প্রায় ৭০ কিমি দূরে।

কুলগাওয়ে এনকাউন্টার
বিশ্বস্ত সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পরেই এলাকা ঘিরে ফেলে সেনা-সিআরপি এবং কাশ্মীর পুলিশের মিলিত বাহিনী। ভোরের আলো ফোটার আগেই অভিযান শুরু হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী।

বন্ধ ইন্টারনেট পরিষেবা
অভিযান শুরু হওয়ার সময় থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।

পুলওয়ামাতেও এনকাউন্টার
পুলওয়ামার ত্রালেও দুটি এনকাউন্টারের খবর পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রামের একটি বাড়িতে এক জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। শুরু হয়ে যায় সংঘর্ষ।

জঙ্গি বিরোধী অভিযান তীব্র
প্রশাসন সূত্রে খবর, এই মূহুর্তে উত্তর কাশ্মীরের তুলনায় দক্ষিণ কাশ্মীরে আত্মগোপন করে থাকা জঙ্গির সংখ্যা বেশি। এদের বিরুদ্ধে অভিযান তীব্র করা হয়েছে।
(প্রতীকী চিত্র)












Click it and Unblock the Notifications