One Nation One Election: এক দেশ এক ভোট নিয়ে প্রথম বৈঠকে নেতৃত্ব দিলেন কোবিন্দ, কোন পদক্ষেপের সিদ্ধান্ত?

One Nation One Election: এক দেশ এক ভোট ভাবনাকে রূপায়িত করার ক্ষেত্রে যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার, আজ দিল্লিতে হয়ে গেল তারই প্রথম বৈঠক।

দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে ৮ সদস্যের কমিটি গঠন করা হলেও এই বৈঠকে যে তিনি থাকবেন না তা আগেই অমিত শাহকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী।

One Nation One Election: এক দেশ এক ভোট নিয়ে প্রথম বৈঠকে নেতৃত্ব দিলেন কোবিন্দ

কোবিন্দের নেতৃত্বে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, অর্থ কমিশনের প্রাক্তন চোরম্যান এনকে সিং, লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল সুভাষ সি কাশ্যপ এবং প্রাক্তন চিফ ভিজিলেন্স কমিশনার সঞ্জয় কোঠারি।

বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন। অধীররঞ্জন চৌধুরীকে কমিটিতে রাখা হলেও তিনি ছিলেন না। একইসঙ্গে দেশে যাতে লোকসভা, বিধানসভা-সহ বিভিন্ন ভোট করানো যায় তা খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করে কেন্দ্র। আজকের বৈঠকে স্থির হয়েছে, এই কমিটি দেশের সংবিধান পর্যালোচনা করে সমস্ত দিক খতিয়ে দেখে সুপারিশ করবে।

One Nation One Election: এক দেশ এক ভোট নিয়ে প্রথম বৈঠকে নেতৃত্ব দিলেন কোবিন্দ

এক দেশ এক ভোট সুনিশ্চিত করার জন্য সংবিধানে সংশোধন আনতে রাজ্যগুলির অনুমোদন নেওয়া প্রয়োজন কিনা সেই দিকও খতিয়ে দেখবে এই কমিটি। রামনাথ কোবিন্দ বলেছেন, কমিটির তরফে জাতীয় স্বীকৃতি থাকা এবং বিভিন্ন রাজ্যে যে সব দলের সরকার রয়েছে তাদের সঙ্গে কথা বলবে। তাদের সুপারিশ ও মতামত জানতে চাওয়া হবে।

একইসঙ্গে কমিটির তরফে এ বিষয়ে দেশের আইন কমিশনের মতামতও জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন কোবিন্দ। উল্লেখ্য, ইতিমধ্যেই ইন্ডিয়া জোটে থাকা বিরোধী রাজনৈতিক দলগুলি একযোগে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য কমিটি গঠনের বিরোধিতা করেছে। একে দেশের ফেডারেল কাঠামোর পক্ষে বিপজ্জনক বলেও উল্লেখ করা হয়েছে।

জানা গিয়েছে, লোকসভা, রাজ্যসভা, পুরসভা, পঞ্চায়েতের ভোট একইসঙ্গে করানোর লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র। কমিটিকে দ্রুত সুপারিশ জমা দিতেও বলা হয়েছে। ফলে জল্পনা চলছে, শীতকালীন অধিবেশনেই এ বিষয়টি কেন্দ্রীয় সরকার সংসদে উত্থাপন করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+