রামনবমীর মিছিলকে ঘিরে উত্তপ্ত বিজেপি শাসিত গুজরাত-মধ্যপ্রদেশ! ১ জনের মৃত্যু, জারি কার্ফু
রামনবমীর (Ramnavami) মিছিলকে ঘিরে সাম্প্রদায়িক সংঘর্ষ (clash)। গুজরাতের (gujarat) খাম্বাতে একজন মারা গিয়েছেন এবং আপর একজন আহত হয়েছে। রাজ্যের হিম্মতনগরেও দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। অন্যদিকে মধ্যপ্রদেশের (madhya prade
রামনবমীর (Ramnavami) মিছিলকে ঘিরে সাম্প্রদায়িক সংঘর্ষ (clash)। গুজরাতের (gujarat) খাম্বাতে একজন মারা গিয়েছেন এবং আপর একজন আহত হয়েছে। রাজ্যের হিম্মতনগরেও দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। অন্যদিকে মধ্যপ্রদেশের (madhya pradesh) খারগোন জেলার খারগোন শহরে এবং বারওয়ানি জেলার সেন্ধওয়া শহরে বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, গুজরাতের আনন্দ জেলার খাম্বাত এবং সবরকাঁথা জেলার হিম্মতনগরে দুপক্ষ একে অপরের দিকে পাথ ছোঁড়ে। এছাড়াও অগ্নিসংযোগও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়।
এর সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আনন্দ জেলার পুলিশ সুপার জানিয়েছেন খাম্বাতে এক অজ্ঞাত পরিচয় প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজন আহত হয়েছে। হামলাকারীরা কয়েকটি দোকানে আগুন লাগায় বলেও অভিযোগ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
অন্যদিকে সবরকাঁথা জেলার হিম্মতনগরেও একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষেরত জনতাকে ছত্রভঙ্গল করতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। সেখানে যানবাহন এবং বেশ কিছু দোকানের ক্ষতি হয়। জেলার পুলিশ সুপার বিশাল বাঘেলা জানিয়েছেন, রাম নবমীর মিছিলকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। একে অপরের দিকে পাথর ছোঁড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে দাবি করেছেন পুলিশ সুপার।
অন্যদিকে মধ্যপ্রদেশের খারগোনে সংঘর্ষে পাঁচ পুলিশকর্মী-সহ আট থেকে দশজন আহত হয়েছেন। পাশের বারওয়ানি জেলার সেন্ঝওয়াতেও হিংসার ঘটনায় দুই পুলিশ কর্মী-সহ কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। খারগোন, তালাব চক, মতিপুরা, সঞ্জয়নদর, তাবদি চক গোশালা মার্গে কার্ফু জারি করা হয়েছে।
প্রকাশি খারগোনের সংখ্যালঘু অধ্যুষিত তালাব চক এলাকা গিয়ে যাওয়ার সময় সংঘর্ষের ঘটনাটি ঘটে। মিছিলে খুব জোরে গান বাজানোয় পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। এই এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়তেই পার্শ্ববর্তী গৌশালা মার্গ, তাবদি চক, সঞ্জয় নগর এবং মতিপুরা এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পার্শ্ববর্তী জেলাগুলি থেকে সেখানে পুলিশ নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে পাশের বারওয়ানি জেলায় সেন্ধওয়া শহরে একই ধরনের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। আদিবাসীদের একটি মিছিল বারগাঁও থেকে সেন্ধওয়া শহরে প্রধান মিছিলে যোগ দিতে যাওয়ার সময় গণ্ডগোল হয়। তবে বারওয়ানির জেলাশাসক শিবরাজ সিং ভার্মা এবং পুলিশ সুপার দীপক শুক্লা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications