গুরুগ্রামে বাস ভাঙচুরের নেপথ্যে বনশালী, দাবি কার্নি সেনার
হরিয়ানার গুরুগ্রামে বাস ভাঙচুরের ঘটনা নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় বয়ে যায়। 'পদ্মাবত' ছবির বিরোধিতায় গুরুগ্রামে তাণ্ডব বিক্ষোভ চালায় রাজপুত কার্নি সেনা।
হরিয়ানার গুরুগ্রামে বাস ভাঙচুরের ঘটনা নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় বয়ে যায়। 'পদ্মাবত' ছবির বিরোধিতায় গুরুগ্রামে তাণ্ডব বিক্ষোভ চালায় রাজপুত কার্নি সেনা। ছোটদের স্কুলবাসে ভাঙচুর চালানো হয়। আর এই গোটা ঘটনায় ১৮ জন কার্নি সেনা সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এবার , কার্নি সেনার দাবি, এই বাস ভাঙচুর ঘটিয়েছে 'পদ্মাবত ' এর পরিচালক সঞ্জয় লীলা বনশালী।

রাজপুত কারিন সেনার তরফে ,সংগঠনের প্রধান লোকেন্দ্র কালভি জানিয়েছেন, 'আমাদের ভাবমূর্তি খারাপ করতেই এমন অভিযোগ তোলা হচ্ছে। ' তাঁর দাবি, পরিচালক বনশালী লোক পাঠিয়ে গুরুগ্রামে ধর্মীয় দাঙ্গা তৈরি করতে চাইছেন। কার্নি সেনা কখনওই শিশুদের ওপর হামলা করতে পারে না। লোকেন্দ্র কালভি জানিয়েছেন, সমস্ত রকমের তদন্তে সামিল হতে তাঁরা প্রস্তুত।
এর আগে,গত ২৫ জানুয়ারি চরম বিক্ষোভ আর প্রতিবাদের আবহে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মুক্তি পায় 'পদ্মাবত'। হরিয়ানা থেকে উত্তর প্রদেশ, রাজস্থান, গুজরাতে চরমতম পর্যায়ে বিক্ষোভ দেখায় রাজপুত কর্নি সেনা। বিহারে তরোয়াল নিয়ে রাস্তায় নামে কার্নি সেনার সদস্যরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications