মহারাষ্ট্রে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের হদিশ,পুণেতে সংক্রমিত ৭

মহারাষ্ট্রে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের হদিশ,পুণেতে সংক্রমিত ৭

চতুর্থ ওয়েভ কি তবে সত্যিই আসছে। মহারাষ্ট্র ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্টে সংক্রমণের খবর মিলেছে। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে B.A 4 সাব ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন ৪ জন আর B.A 5 সাব ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন ৩ জন। এই প্রথম মহারাষ্ট্রে ওমিক্রনের এই দুই সাব ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গেল।

পুণেতে সংক্রমিত ৭

যদিও গোটা দেশে করোনা সংক্রমণের পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। সিকিম করোনা মুক্ত হয়ে গিয়েছে। দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে গোটা দেশে। কিন্তু গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা যাওয়ার সংখ্যা বেড়েছে। করোনা পজিটিভি রেটও অনেকটাই কমে গিয়েেছ গোটা দেশে। তার মধ্যে হঠাৎ করে মহারাষ্ট্রে ওমিক্রনের দুই নতুন সাব ভ্যারিয়েন্টের সংক্রমণের হদিশ মেলায় চিন্তার মেঘ জমেছে স্বাস্থ্য দফতরের কপালে।

পুণেতে সংক্রমিত ৭

মহামারী পরিস্থিতি সবচেয়ে বেশি সংক্রমণ মহারাষ্ট্রেই হয়েছে। পর পর তিনটি ওয়েভেই সবচেয়ে বেশি সংক্রমণের শিকার হয়েছে মহারাষ্ট্র। তার একমাত্র কারণ মহারাষ্ট্রে বাইরে থেকে মানুষের আনাগোনা বেশি। তার মধ্যে হঠাৎ করে এই দুই সাব ভ্যারিয়েন্টের হদিশ মেলায় উদ্বেগ বেড়েছে। পুণে শহরে সাতজনের শরীরে ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্টের হদিশ মিলেেছ। তার মধ্যে তিনজন মহিলা বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে সাতজনের মধ্যে খুব তম উপসর্গ রয়েছে। বাড়িতেই আইসোলেশনে রেখে তাঁদের চিকিৎসা চলছে। আক্রান্ত ৭ জনের মধ্যে চার জনের বয়স ৫০-র ওপরে। ২ জনের বয়স ২০-৪০ বছরের মধ্যে। আর একজন ৯ বছরের শিশু বলে জানা গিয়েছে। আক্রান্ত ৬ জনই করোনা িটকার দুটি ডোজই নিয়েছে। একজন আবার বুস্টার ডোজও নিয়েছেন। আক্রান্ত শিশুটির কোনও টিকাকরণ হয়নি।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ৩২৪ জন। ২৪ ঘণ্টায় ১ জনও মারা যাননি। কাজেই রাজ্যের করোনা পরিস্থিতি যথেষ্ট ভাল জায়গায় রয়েছে। যদিও মোদী সরকার সব রাজ্যকেই করোনার চতুর্থ ওয়েভ নিয়ে সতর্ক করেছে। মহারাষ্ট্র সবার আগে প্রস্ততি সেরে রেখেছে। গবেষকরা দাবি করেছিলেন জুন মাসে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ আছড়ে পড়বে ভারতে। অগাস্ট মাসে সেটা শিখরে পৌঁছবে। আইসি এমআরের পক্ষ থেকেও সতর্ক করা হয়েছে সব রাজ্যকে। মোদী সরকার করোনার বুস্টার ডোজের টিকাকরণে জোর দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+