সাতদিনের মধ্যেই ব্যাঙ্গালুরু থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন ওমিক্রন আক্রান্ত ওই বিদেশি
ওমিক্রনের আতঙ্ক আছড়ে পড়ল এবার ভারতে। হল না শেষ রক্ষা। করোনার নয়া এই ভ্যারিয়েন্টকে নিয়ে আতঙ্কিত ছিল ভারতেও। কড়াকড়ি করা হয়েছিল দেশজুড়ে। বিশেষ করে বিমানবন্দরগুলিতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে।
ওমিক্রনের আতঙ্ক আছড়ে পড়ল এবার ভারতে। হল না শেষ রক্ষা। করোনার নয়া এই ভ্যারিয়েন্টকে নিয়ে আতঙ্কিত ছিল ভারতেও। কড়াকড়ি করা হয়েছিল দেশজুড়ে। বিশেষ করে বিমানবন্দরগুলিতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। কিন্তু তাতেও ঠেকানো গেল না ওমিক্রন।

ভারতে আক্রান্ত দুই। কর্নাটকে ২ ব্যক্তির শরীরে ধরা পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। কয়েকদিন আগেই তাঁরা দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন বলে জানা গিয়েছে। আর এই খবর সামনে আসার পরেই একটা আতঙ্ক তৈরি হয়েছে।
আর এই আতঙ্কের সামনে আসছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। এনডিটিভি তাদের প্রকাশিত খবর অনুযায়ী, আক্রান্ত দুজনের মধ্যে একজন ২৭ নভেম্বর দুবাইতে চলে গিয়েছে। ভারতে যে দুজনের শরীরে ওমিক্রনের সংক্রমণ পাওয়া গিয়েছে তাঁদের মধ্যে একজন বয়স ৬৬। উনি বিদেশের নাগরিক বলেই দাবি সংবাদমাধ্যমের।
সরকারি রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে ওই ব্যক্তি ২০ নভেম্বর ভারতে এসেছিল। এর ঠিক সাতদিনের মধ্যে অর্থাৎ ২৭ নভেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে ওমিক্রনে আক্রান্ত রোগী রওনা হয়ে যান বলে খবর। আক্রান্ত ব্যক্তি দক্ষিণ আফ্রিকা থেকে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে ভারতে আসে।
কিন্তু ব্যাঙ্গালুরু বিমানবন্দরে নামার পরেই ওই রোগীর করোনা পরীক্ষা করা হয় তাতেই রিপোর্ট পজিটিভ আসে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে ওই রোগীর করোনা টিকার দুটি ডোজই নেওয়া রয়েছে। আর এরপরেও ওমিক্রনে কীভাবে আক্রান্ত? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তাহলে কি ভ্যাকসিনের দদুটী ডোজ নেওয়া থাকলেও ওমিক্রনে আক্রান্ত হচ্ছে? সেটাই ভাবাচ্ছে চিকিৎসক থেকে করোনা আক্রান্তদের।
অন্যদিকে এই বিষয়ে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দুবাই হয়ে যে ব্যক্তি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে তিনি নেগেটিভ সার্টিফিকেট দিয়েছে। বেসরকারি ল্যাব থেকে করা পরীক্ষার রিপোর্ট রয়েছে। তবে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংস্পর্শে যারা এসেছেন তাঁদের ইতিমধ্যে করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।
তবে উল্লেখযোগ্য ভাবে সবারই রিপোর্ট পরজিটিভ এসেছে বলে জানিয়েছেন তিনি। ফলে নেগেটিভ রিপোর্ট আসতে পারে বলেও মনে করছে স্বাস্থ্য দফতর। তবে তাৎপর্যপূর্ণ ভাবে আরও এক ওমিক্রন আক্রান্তের সংস্পর্শে এসে কোভিড পজিটিভ পাঁচ ব্যক্তি। এমনকি ডাক্তারকে নিয়েও তৈরি হয়েছে চিন্তার ভাঁজ।
এই মুহূর্তে সে রাজ্যে সবাইকেই আইসোলেশনে রাখা হয়েছে। তবে আতঙ্কের কিছু নেই বলেই জানাচ্ছেন আধিকারিকরা। কারণ উপসর্গ খুবই মৃদু।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications