Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চিনেও বাড়ছে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা! পরিস্থিতি সামলাতে 'সম্পর্ক ছিন্ন' করল বেজিং

ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনার সংক্রমণ। আর এক সঙ্গেই কার্যত দোসর ওমিক্রন। দুইয়ে মিলে কার্যত ভয়ঙ্কর অবস্থা কার্যত গোটা বিশ্বজুড়ে। প্রতি মুহূর্তে বিশ্বে বদলে যাচ্ছে সংক্রমণের ছবিটা। বিশেষ করে ব্রিটেন, আমেরকা সহ একাধিক দেশে সংক্

ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনার সংক্রমণ। আর এক সঙ্গেই কার্যত দোসর ওমিক্রন। দুইয়ে মিলে কার্যত ভয়ঙ্কর অবস্থা কার্যত গোটা বিশ্বজুড়ে। প্রতি মুহূর্তে বিশ্বে বদলে যাচ্ছে সংক্রমণের ছবিটা। বিশেষ করে ব্রিটেন, আমেরকা সহ একাধিক দেশে সংক্রমণের ছবি ভয়াবহ। প্রায় প্রত্যেকদিন লক্ষাধিক করে মানুষ আক্রান্ত হচ্ছেন।

যদিও আক্রান্তের বেশিরভাগই ওমিক্রন আক্রান্ত। শুধু ব্রিটেনের দেশগুলিতেই নয়, চিনেও ভয়াবহ হচ্ছে করোনায় নয়া এই ভ্যারিয়েন্ট।

চিনে বাড়ছে ওমিক্রন

চিনে বাড়ছে ওমিক্রন

চিনেও ক্রমশ বাড়ছে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। সোমবার নতুন করে বেশ কয়েকজনের শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। প্রকাশিত খবর বলছে, তিয়ানজিন বলে একটি শহরে দুজনের শরীরে ওমিক্রনের খোঁজ পাওয়া গিয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি শহরেও করোনা নয়া এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে জানানো হয়নি। এই মুহূর্তে সে দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২।

কড়া নিরাপত্তা মোড়কে

কড়া নিরাপত্তা মোড়কে

তিয়ানজিন শহরে দুজন ওমিক্রন আক্রান্তের খোঁজ সামনে আসার পরেই সতর্কতা চরম। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়ার উপরে জারি নিষেধাজ্ঞা। বেরতে হলে ৪৮ ঘন্টা আগে আরটিপিসিআর টেস্ট করতে হবে। শুধু তাই নয়, তিয়ানজিন থেকে বেজিংয়ের দূরত্ব ১৫০ কিলোমিটার। সেখানে যাওয়ার সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। নিয়ন্ত্রণ করা হয়েছে যানবাহন চলাচলেও। কড়া নজরদারি চালানো হচ্ছে সে শহরের প্রশাসনের তরফে।

সবাইকে করোনা পরীক্ষা

সবাইকে করোনা পরীক্ষা

করোনা রুখতে প্রথমদিন থেকেই তৎপর বেজিং। একটা সময়ে সে দেশ থেকেই করোনা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। যা পরবর্তীকালে ভয়াবহ আকার নেয়। এমনকি এখনও পরিস্থিতি আয়ত্তের বাইরে। এর শেষ কোথায় কেউ যানে না। এবারও চিনে ওমিক্রন ছড়াতেই ব্যাপক কড়াকড়ি করা হয়েছে। কার্যত গোটা শহরকেও 'বন্দি' করে ফেলা হয়েছে। জানা যাচ্ছে, তিয়ানজিনের কয়েক হাজার মানুষের বাস। দুজনে আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই সবার পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠছে

ভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠছে

বিশ্বজুড়ে করোনার ত্রাহি ত্রাহি রব। সেই সঙ্গে করোনার নয়া রূপ ওমিক্রনের হানা। ব্যাতিব্যস্ত বিশ্ববাসী। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার হাসপাতালে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা গত সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে। তথ্য অনুসারে জানা গিয়েছে, ২০২১ সালের জানুয়ারিতে রেকর্ড হারে বেড়েছিল করোনা আক্রান্তের সংখ্যা। নতুন বছরে গত বছরের রেকর্ডকে হার মানিয়ে দিল। সেই সঙ্গে বেড়েছে করোনার নতুন প্রজাতির সংখ্যা। যদিও এই অবস্থায় ভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠছে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+