আবু সালেমের অভিযোগ, খতিয়ে দেখতে জেলে হানা পর্তুগিজ আধিকারিক ও সিবিআই-এর
পর্তুগিজ দূতাবাস দুই আধিকারিক ও সিবিআই মঙ্গলবার কারাগারে আবু সালামের সঙ্গে সাক্ষাৎ করেন।
বন্দী প্রত্যর্পণ চুক্তির ধারাগুলি মানা হচ্ছে না বলে বহুবার অভিযোগ জানিয়েছিলেন কুখ্যাত গ্যাংস্টার আবু সালেম। মঙ্গলবার নবি মুম্বইয়ের তালোজা জেলে তাঁর সঙ্গে দেখা করতে আসেন দিল্লির পর্তুগিজ দূতাবাসের দুই আধিকারিক। সঙ্গে ছিলেন সিবিআইয়ের গোয়েন্দারাও। জেলে তার সার্বিক অবস্থা, সুযোগ সুবিধা কী কী রয়েছে, সব খতিয়ে দেখেন তাঁরা। ২০০৩ সালে লিসবনে আবু সালেমকে বন্দী প্রত্যর্পণ চুক্তিতে পর্তুগাল ভারতের হাতে তুলে দিয়েছিল।

মঙ্গলবার দুপুর পৌনে বারোটায় তালোা জেলে ঢোকেন পর্তুগিজ আধিকারিক ও সিবিআইয়ের দলটি। তাঁরা আবু সালেমের বক্তব্য নথিভুক্ত করেন। সেসময় সেখানে উপস্থিত ছিলেন আইজি (কারা) রাজবর্ধন সিনহা, তালোহা জেলের সুপার সদানন্দ গায়কোয়াড এবং সালেমমের আইনজীবী সাবা কুরেশি। যাবতীয় প্রক্রিয়া সাড়তে সাড়তে বেলা ২টো গড়িয়ে যায়।
সাবা কুরেশি পরে জানান, 'সালেম ডিপোর্টেশন বা প্যারোলের আবেদন করছেন না। তাঁর অভিযোগ জেলের অবস্থা নিয়ে। দূতাবাসের আধিকারিকরী কিছু প্রশ্ন নিয়ে এসেছিলেন।' জানা গেছে ২০১৩-য় সালেমের উপর যে হামলা হওয়ার পর থেকেই তাকে আইসোলেটেড সেলে রাখা হয়। সালেম দূতাবাসের আধিকারিকদের কাছে অভিযোগ করেছে, সারাদিন একা একা কাগজ পড়ে সে 'বোর' হয়ে যায়। তাই তার কথা বলার একজন সঙ্গী চাই। সাবা কুরেশি জানিয়েছেন, এর সঙ্গে কারাগারের খাওয়ারের মান ও টয়লেট-বাথরুমের খারাপ অবস্থা নিয়েও সালেমের অভিযোগ রয়েছে।
জানা গিয়েছে এরপর দূতাবাসের কর্তারা সালেমের সেলটিও দেখতে চেয়েছিলেন। কিন্তু তার জন্য দূতাবাসের কর্মীদের বাধ্যতামূলকভাবে রাজ্য সরকারের কাছ থেকে আগে অনুমতি নিতে হয়। তাঁদের কাছে সেই অনুমতি না থাকায় পর্তুগিজ আধিকারিকদের আবু সালেমের সেল দেখার অনুমতি দেওয়া হয়নি।
আবু সালেম এসব অভিযোগের পাশাপাশি তাঁকে উত্তর প্রদেশের কোনও একটি জেলে স্থানান্তরিত করার আবেদনও জানিয়েছে। সে দূতাবাসের প্রতিনিধিদের বলেছে, তার পরিবার থাকে উত্তরপ্রদেশের আজমগঞ্জে। তাই সেখান থেকে মুম্বই এসে তার সঙ্গে দেখা করতে সমস্যায় পড়েন তাঁরা। এনিয়ে পর্তুগিজ দূতাবাসের আধিকারিকদের বক্তব্য জানা যায়নি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications