নাচের তালে রাস্তা সামলে হিরো ওড়িশার ট্রাফিক গার্ড, দেখুন ভাইরাল ভিডিও
ভুবনেশ্বরের রাস্তায় প্রতাপ চন্দ্র খাণ্ডওয়াল নাচের তালে ট্রাফিক সামলাচ্ছেন যা দেখে সকলেই হতবাক হয়ে গিয়েছেন।
নাচের তালে, কোমর দুলিয়ে কেউ মঞ্চ মাতাতে পারেন, তবে তাই বলে ব্যস্ত রাস্তায় ট্রাফিক সামলানো? এককথায় অসম্ভব মনে হতে পারে। তবে এই অসম্ভবকেই সম্ভব করে তুলেছেন প্রতাপ চন্দ্র খাণ্ডওয়াল। ভুবনেশ্বরের রাস্তায় তিনি নাচের তালে ট্রাফিক সামলাচ্ছেন যা দেখে সকলেই হতবাক হয়ে গিয়েছেন। এমন অবাক কাণ্ডে বিস্মিত না হয়ে উপায় থাকে না।

পুলিশকর্মীর নাম প্রতাপ চন্দ্র খাণ্ডওয়াল। তাঁর বয়স ৩৩ বছর। তিনি ওড়িশা পুলিশে হোমগার্ড হিসাবে কর্মরত। তবে আপাতত ভুবনেশ্বরে ট্রাফিক কন্ট্রোলে কাজ করছেন। ব্যস্ত রাস্তায় নেচে নেচে তিনি গাড়ি কোনদিকে যাবে তার দিক নির্দেশ করছেন। যা নতুন মাত্রা যোগ করেছে।
এমন বিচিত্র উপায় কেন অবলম্বন করেছেন প্রতাপ? তিনি বলছেন, আমি নাচের তালে তালে ট্রাফিক নিয়ে বার্তা দিই। প্রথম প্রথম মানুষ বুঝত না, ট্রাফিক নিয়ম ভাঙত। তবে আমার স্টাইল দিয়ে আমি বোঝাতে পেরেছি। এমন মানুষ সিগন্যালে নিয়ম মানছেন।
Bhubaneswar: PC Khandwal, home guard who's currently deployed as traffic police personnel controls traffic by his dance moves, says,'I convey my message through dance moves. Initially, people didn't obey rules, but with my style people got attracted&started obeying rules' #Odisha pic.twitter.com/d3WZhWYzcT
— ANI (@ANI) September 11, 2018
এমন নৃত্যরত ট্রাফিক পুলিশ সব সিগল্যালে পাওয়া যাবে কিনা জানা নেই, তবে প্রতাপের কাজ যে নিঃসন্দেহে সাড়া ফেলেছে তা ওড়িশার পুলিশ কর্তারা স্বীকার করে নিয়েছেন। দেখুন সেই নাচের ভিডিও।
#WATCH: Pratap Chandra Khandwal, a 33-year-old home guard who is currently deployed as traffic police personnel in #Odisha's Bhubaneswar controls traffic by his dance moves. pic.twitter.com/BniV7svk6M
— ANI (@ANI) September 11, 2018












Click it and Unblock the Notifications