রসগোল্লার মালিকানা নিয়ে লড়াই জারি! জিআই পেতে ফের আবেদন পড়শি রাজ্যের
রসগোল্লার মালিকানা নিয়ে ফের লড়াইয়ে নামল ওড়িশা। রসগোল্লার জিআই(জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন) রেজিস্ট্রেশন পেতে শুক্রবার ফের আবেদন করেছে় ওড়িশা।
রসগোল্লার মালিকানা নিয়ে ফের লড়াইয়ে নামল ওড়িশা। রসগোল্লার জিআই(জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন) রেজিস্ট্রেশন পেতে শুক্রবার ফের আবেদন করেছে় ওড়িশা। চেন্নাইয়ে জিআই কর্তৃপক্ষের কাছে এই আবেদন জানিয়েছে ওড়িশা স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড।

মাস তিনেক আগে ওড়িশাকে সরাসরি গোল দিয়ে রসগোল্লার মালিকানার যুদ্ধে জয়ী হয়েছিল বাংলা। রসগোল্লা বাংলারই। তখন একথা জানিয়েছিল জিআই কর্তৃপক্ষ। কিন্তু সেকথা এখনও মানতে নারাজ ওড়িশা। তাদের দাবি রসগোল্লা আসলে ওড়িশারই।
বছর দুয়েক আগে রসগোল্লার জিআই রেজিস্ট্রেশন পেতে উদ্যোগী হয়েছিল বাংলা। সেই সময় বাধা হয়ে দাঁড়ায় ওড়িশার দাবি। দু-রাজ্যই তাদের সমর্থনে যুক্তি পেশ করে। যদিও তাতেও হালে পানি পায়নি ওড়িশা। যুক্তি-তথ্য খতিয়ে দেখে জিআই কর্তৃপক্ষ জানিয়ে দেয় রসগোল্লা বাংলারই।
ফেব্রুয়ারির শুরুর দিকে ওড়িশার জাজপুর জেলার পূণ্য উৎকল ট্রাস্ট এবং অপর এক ব্যক্তি সন্তোষ কুমার সাহু রসগোল্লা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন। পশ্চিমবঙ্গকে কেন রসগোল্লার ট্যাগ দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলা হয়। রসগোল্লার সংস্কৃতি ওড়িশায় চারশো বছরের পুরনো বলেও দাবি করা হয়। বিষয়টি নিয়ে ওড়িশা সরকারের তরফে পদক্ষেপ গ্রহণ করা উচিৎ বলেও জনস্বার্থ মামলায় উল্লেখ করা হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications