স্ত্রী ও শ্যালিকাকে গুলি করে আত্মঘাতী এনএসজি কম্যান্ডো

নিজের স্ত্রী ও শ্যালিকাকে গুলি করে আত্মঘাতী হলেন এক এনএসজি কম্যান্ডো।

মানেসরে ফ্ল্যাটে নিজের স্ত্রী ও শ্যালিকাকে গুলি করে আত্মঘাতী হলেন এক এনএসজি কম্যান্ডো। নিহতের নাম জীতেন্দ্র যাদব। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। বিএসএফে তিনি এএসআই পদে কর্মরত ছিলেন।

স্ত্রী ও শ্যালিকাকে গুলি করে আত্মঘাতী এনএসজি কম্যান্ডো

গত পাঁচবছর ধরে এনএসজিতে কর্মরত ছিলেন জীতেন্দ্র। গত কয়েকবছর পোস্টিং ছিল মানেসর ক্যাম্পে। তার ফ্ল্যাটে গুলির আওয়াজ পেয়ে পুলিশ গেলে ঘটনা সামনে আসে।

পুলিশ ফ্ল্যাটে ঢুকে দেখে পরিবারের তিন সদস্য মাটিতে লুটিয়ে রয়েছে। জীতেন্দ্র প্রথমে নিজের স্ত্রী গুঞ্জনকে গুলি করেন। পরে শ্যালিকা খুশবুকেও গুলি করেন। তারপরে নিজের পিস্তল দিয়ে আত্মঘাতী হন।

গুঞ্জন ও খুশবু দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কারণ দুজনেই বেঁচে ছিলেন। চিকিতসার পর আপাতত তাঁরা বিপন্মুক্ত। এই ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+