মহারাষ্ট্রে এনপিআর বিতর্ক নিয়ে মুখ খুলে কোন ঘোষণা উদ্ধবের

বিজেপির সঙ্গে তাঁদের আঁতাত নেই। তবে বিজেপি সরকার প্রবর্তিত এনপিআর নিযে পিছু হটতে রাজি নয় মহারাষ্ট্রের উদ্ধব সরকার। আর এই এনপিআর লাগু নিয়েই সেখানে শরিক এনসিপির সঙ্গে জটিলতা বাড়ছে সেনার।

বিজেপির সঙ্গে তাঁদের আঁতাত নেই। তবে বিজেপি সরকার প্রবর্তিত এনপিআর নিযে পিছু হটতে রাজি নয় মহারাষ্ট্রের উদ্ধব সরকার। আর এই এনপিআর লাগু নিয়েই সেখানে শরিক এনসিপির সঙ্গে জটিলতা বাড়ছে সেনার। এমন এক পরিস্থিতিতে শিবসেনা জানিয়ে দিয়েছে মহারাষ্ট্রে লাগু হবে এনপিআর।

মহারাষ্ট্রে এনপিআর হবে

মহারাষ্ট্রে এনপিআর হবে

মহারাষ্ট্রে এনপিআর লাগু হতে কোনও সমস্যা হবে না। এমনই দাবি করেছেন সেখানের মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে। তবে তিনি বলেছেন, তিনি নিজে এনপিআর নিয়ে প্রতিটি কলাম পড়ে দেখবেন। তাতে সমস্যা থাকলে তিনি ব্যবস্থা নেবেন।

নাগরিকত্ব ইস্যু নিয়ে কী বললেন উদ্ধব?

নাগরিকত্ব ইস্যু নিয়ে কী বললেন উদ্ধব?

নাগরিকত্ব ইস্যু নিয়ে এদিন উদ্ধব ঠাকরে সাফ জানিয়েছেন, 'সিএএ আর এনআরসি আলাদা। আর এনপিআর আলাদা বিষয়। সিএএ লাগু নিয়ে কাউকে উদ্হিগ্ন হতে হবে না। আর এনআরসিও লাগু হবে না। ' এভাবেই কেন্দ্রের নাগরিকত্ব ইস্যুতে প্রবর্তিত আইন নিয়ে মুখ খোলেন উদ্ধব।

এনআরসি নিয়ে ক্ষোভ উদ্ধবের

এনআরসি নিয়ে ক্ষোভ উদ্ধবের

এদিন উদ্ধব বলেন, এনআরসি শুধুমাত্র লাগু হলে সমস্যা হিন্দু বা মুসলিমদেরই হবে না। তাতে সমস্যা হবে আদিবাসীদেরও। অন্যদিকে, এনপিআর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে উদ্ধবের দাবি, এনপিআর একটি আদমসুমারীর অংশ মাত্র। এটি প্রতি ১০ বছরে হলে কারোর ক্ষতি হবে না।

 মহা সরকারে সংঘাত

মহা সরকারে সংঘাত

এর আগে মহারাষ্ট্র সরকারে এনসিপির সঙ্গে শিবসেনার সংঘাত তৈরি হয় এনপিআর ইস্যুতে। যেখানে বিরোধী শিবির হিসাবে এনপিআর এর বিরোধিতা করছে এনসিপির মতো দল । সেখানে কিভাবে শিবসেনা এটিকে সমর্থন করে তা নিয়ে উঠেছিল প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+