ফেসবুকে 'কমরেড' 'লাল সেলাম' শব্দ ব্যবহারেও এবার পড়তে পারেন কড়া শাস্তির মুখে
বিজেপি শাসিত অসমে এবার নতুন আইন। ফেসবুকে 'লালসেলাম', 'কমরেড' জাতীয় কোনোও বামপন্থী শব্দ বা লেনিনের ছবি পোস্ট করলেই পেতে হবে শাস্তি, যেতে হতে পারে জেলেও। এমনটাই জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। এর ভিত্তিতেই কৃষক নেতা অখিল গগৈ’র বন্ধুস্থানীয় তথা আরটিআই আন্দোলন কর্মী বিট্টু সোনওয়ালের ও আরও দুজের বিরুদ্ধে ইউএপিএ আইন মোতাবেক চার্জশিট ফাইল করেছে এনআইএ। ইতিমধ্যেই ঘটনার জেরে তোলপাড় রাজনৈতিক মহল। সোনওয়াল ফেসবুকে লেনিনের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তাঁরই একটি উক্তি কোট করার অপরাধেই বিট্টু সোনওওয়ালকে গ্রেপ্তার করা হয় বলে এনআইএ সূত্রে খবর।

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ বিরোধী কর্মসূচী নিয়ে গত বছর ডিসেম্বর থেকেই উত্তাল অসম। প্রসঙ্গত উল্লেখ্য, সোনওয়াল এবং গগৈ’র ঘনিষ্ঠ আরও দুজনকেও চলতি বছরের শুরুতে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা যাচ্ছে। সিএএ বিরোধী বার্তা প্রচারের জন্য গতবছর ডিসেম্বরেই গ্রেপ্তার করা হয় কৃষক নেতা অখিল গগৈ'কে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ২৫৩ এ, ১৫৩ বি ধারায় মামলা রুজু করে ন্যাশ্যান্যাল ইনভেটিগেটিং এজেন্সী বা এনআইএ।
এদিকে, অখিল গগৈর দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতির অভিযোগ, ৪০ পাতার চার্জশীটেও কোথাও পরিস্কার করে উল্লেখ নেই কোন অপরাধে সোনওয়ালকে গ্রেপ্তার করা হল। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির আরেকজন নেতা ভাসকো সাইকিয়ারের অভিযোগ," এনআইএ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁদেরকে মাওবাদী প্রতিপন্ন করার চেষ্টা করছে। তাঁর দাবী যেই বইটি থেকে এই লেনিনের উদ্ধৃতিটি ব্যবহার করা হয়েছে সেটি কোনোভাবেই নিষদ্ধ নয়।" এছাড়াও অভিযুক্তদের কাছ থেকে তাঁদের কাছ থেকে 'অ্যান ইন্ট্রোডাকশন অফ সোশ্যালিজম’, 'কমিউনিস্ট ম্যানিফেস্টো’ এবং অন্যান্য কিছু বই বাজেয়াপ্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন সাইকিয়ার।অথচ সেগুলি প্রকাশ্য বাজারে বিক্রিও হয়। তাই এই গ্রেপ্তার ভিত্তিহীন বলেই কটাক্ষ করেছেন তিনি।
-
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান











Click it and Unblock the Notifications