প্রজাতন্ত্র দিবসে মুম্বই বিমানবন্দর ওড়ানোর ছক আইএস জঙ্গিদের, টয়লেটে মিলল হুমকি চিঠি
ম্বইয়ের ছত্রপতি শিবাজী বিমানবন্দর উড়িয়ে দেওয়ার ছক কষছে আইএস জঙ্গিরা।
প্রজাতন্ত্র দিবসে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর উড়িয়ে দেওয়ার ছক কষছে আইএস জঙ্গিরা। বিমানবন্দরের টয়লেটে উড়ো চিঠিতে এমনই হুমকি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিমানবন্দরে যেকোনও সময় আইএসআইএস জঙ্গি হামলা চালাতে পারে। সিআইএসএফ-এর সন্দেহ, কেউ এটা নিয়ে মজা করেছে।
যদিও প্রথমে চিঠিটি হালকাভাবে নেওয়া হয়নি। কার্গো এলাকা পুরো খালি করে খানাতল্লাশি চালানো হয়। সমস্ত স্টাফকে সরিয়ে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়। বিকেল পাঁচটা নাগাদ চিঠিটি পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।
সিআইএসএফের জওয়ানরা মক ড্রিল চালিয়ে গোটা এলাকা তল্লাশি চালায়। এর আগে ২০১৫ সালের জানুয়ারি মাসেও এই মুম্বই বিমানবন্দরের বাথরুমের দেওয়ালেই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি সাঁটা ছিল। সেবারও প্রজাতন্ত্র দিবসে আইএস হামলার হুমকি দেওয়া হয়।












Click it and Unblock the Notifications