জল নয়, পাম্প করলে বেরোচ্ছে মদ! বিজেপি শাসিত রাজ্যে অভিযান পুলিশের
যে হ্যান্ড পাম্পের মাধ্যমে জল বেরনোর কথা তা দিয়ে বেরিয়ে আসছে মদ। ঘটনাটি মধ্যপ্রদেশের গুনার ভানপুর গ্রামের। ঘটনাটি ছড়িয়ে পড়ার পরেই পুলিশ গ্রামে যায়। এবং এলাকায় বিপুল পরিমাণ মদের ভাণ্ডারের হদিশ পায়।
যে হ্যান্ড পাম্পের মাধ্যমে জল বেরনোর কথা তা দিয়ে বেরিয়ে আসছে মদ। ঘটনাটি মধ্যপ্রদেশের গুনার ভানপুর গ্রামের। ঘটনাটি ছড়িয়ে পড়ার পরেই পুলিশ গ্রামে যায়। এবং এলাকায় বিপুল পরিমাণ মদের ভাণ্ডারের হদিশ পায়।

পুলিশ সোমবার এলাকায় অভিযান চালায়। তল্লাশির সময় মাটির নিচে পুঁতে রাখা রিংবা পশুখাদ্যের নিচে লুকিয়ে রাখা কাঁচা মদের আটটি ড্রাম উদ্ধার করে। ভূগর্ভে লুকিয়ে রাখা কাঁচা মদের ড্রামের সঙ্গে যুক্ত একটি হ্যান্ড পাম্পও উদ্ধার করা হয়েছে।গুনার পুলিশ সুপার পঙ্কজ শ্রীবাস্তব জানিয়েছেন, পুলিশ কর্মীরা তল্লাশির সময় যখন এটিকে পাম্প করা শুরু করে, সেই সময় অন্য প্রান্ত দিয়ে মদ বেরোতে শুরু করে। পুলিশ এলাকা থেকে ড্রামে সংরক্ষিত করে রাখা বিপুল পরিমাণ দেশি মদও উদ্ধার করেছে.
পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাঁরা মনে করছেন, অবৈধ মদের কারবারের সঙ্গে যুর্ক লোকেরা মদের ড্রাম লুকোতে ভূগর্ভে গর্ত খনন করে। এই ড্রাম থেকে মগ বের করতে তারা হ্যান্ড পাম্প ব্যবহার করে।
পুলিশ সুপার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তি পুলিশ অভিযান চালালেও অবৈধ মদ বিক্রির সঙ্গে জড়িতরা পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে পুলিশ আটজনকে সনাক্ত করেছে। তাদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। তিনি আরও বলেছেন, গ্রামের প্রতিটি বাড়িতেই দেশি মদ তৈরি হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications