আদৌও আমার বোনকে পোড়ানো হয়েছে কিনা নিশ্চিত নই, বিস্ফোরক দাবি হাথরাসের আক্রান্তের ভাইয়ের

আদৌও আমার বোনকে পোড়ানো হয়েছে কিনা নিশ্চিত নই, বিস্ফোরক দাবি হাথরাসের আক্রান্তের ভাইয়ের

হাথরাস নিয়ে একের পর এক চঞ্চল্যকর খবর সামনে আসছে। হাথরাসের গণধর্ষিতা তরুণীকে পুড়িয়ে দেওয়ার পর তাঁর দেহাংশ ক্ষেতের মাঝে বিলীন হয়ে গিয়েছে এবম রাজনৈতিক দলগুলির তরজাও বেশ তুঙ্গে। এমন পরিস্থিতিতে আক্রান্ত তরুণীর পরিবার জানিয়েছে যে তাঁরা তাঁদের মেয়ের অস্থি ততক্ষণ জলে ভাসাবেন না যতক্ষণ না তারা এটা জানতে পারছেন ওইদিন রাতে পুলিশ তাদের বাড়ির মেয়েকেই পুড়িয়েছে।

আদৌও আমার বোনকে পোড়ানো হয়েছে কিনা নিশ্চিত নই, বিস্ফোরক দাবি হাথরাসের আক্রান্তের ভাইয়ের


আক্রান্ত তরুণীর ভাই বলেন, '‌আমরা কি করে বুঝব যে যাকে পোড়ানো হচ্ছে সে আমারই বোন। আমরা তার মুখ পর্যন্ত দেখিনি। যদি না সে আমার বোন হয় তাহলে অন্য কারোর তো শেষকৃত্য হয়েছে, মানবিকতার খাতিরে আমি মাটি থেকে ছাই সংগ্রহ করে আনি এবং আমি চাইনি ছাইগুলো পায়ের চাপে নষ্ট হয়ে যাক।’‌ প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর ভোর ৩ টে নাগাদ পোড়ানো হয় ওই তরুণীর দেহ। আক্র্রান্তের ভাই এও জানিয়েছেন যে তাঁদের পরিবারের মধ্যে কেউই মিথ্যা বলছে না তাই নার্কো–পলিগ্রাফ টেস্ট করাতে রাজি নন। বরং তিনি বলেন, '‌সত্য বলার এই টেস্ট অভিযুক্তদের ও পুলিশদের করানো হোক যারা এই ঘটনায় অন্য মোড় দিতে চাইছে।’‌

হাথরাসে ২০ বছরের তরুণীকে উচ্চবর্ণের চারজন মিলে ধর্ষণের পর দিল্লির হাসপাতালেই মারা যান ওই তরুণী। পুলিশ পরিবারের উপস্থিতি ছাড়াও তরুণীর দেহ পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেছে পরিবার। হাথরাসের ঘটনার ছ’‌দিন পূরণ হল সোমবার। গ্রামেরই বাজরা ক্ষেতের মধ্যে ছোট্ট জায়গায় শেষকৃত্যের কাজ সম্পন্ন হয়। ২০ বছরের তরুণীর দু’ই ভাই ও দুই বোন র‌য়েছে। জেলা শাসক প্রবীণ লক্সার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেওয়ার পরও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ায় হতাশ তরুণীর পরিবার। তরুণীর ভা বলেন, '‌জেলা শাসকের বিরুদ্ধে আমাদের সঙ্গে দেখা করতে আসা সকলের কাছে অভিযোগ জানিয়েছি।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+