দেবযানীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার নয়, ভারতের অনুরোধ ওড়াল আমেরিকা

ভারতের পাল্টা চাপে আমেরিকা যে বিব্রত নয়, তা বোঝা গিয়েছিল জন কেরির ফোন থেকে। আমেরিকার বিদেশমন্ত্রী জন কেরি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননকে গতকাল ফোন করে দুঃখপ্রকাশ করলেও ক্ষমা চাননি। এদিন বিদেশ দফতরের মুখপাত্র মেরি হার্ফ বলেছেন, "কেউ অভিযোগ থেকে ছাড় পাবেন না। বিচার প্রক্রিয়া বিদেশ দফতরের আওতায় নেই।" এই মন্তব্য থেকে পরিষ্কার, ভারতের সঙ্গে ড্যামেজ কন্ট্রোলে চেষ্টা চালালেও নিজেদের আইন নিয়ে এক পা-ও পিছু হটতে রাজি নয় আমেরিকা।
এদিকে, সংসদীয়-বিষয়ক মন্ত্রী কমলনাথ শুক্রবার বলেছেন, আমেরিকাকে ক্ষমা চাইতেই হবে। শুধু দুঃখপ্রকাশ করে দায় সারলে চলবে না। তিনি বলেন, ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাডের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে, তা তুলে নিতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলুক মার্কিন বিদেশ দফতর।












Click it and Unblock the Notifications