রাম মন্দির ইস্যুতে বিজেপিকে স্বস্তি দিয়ে মোদী সরকারের পাশে দাঁড়াল বিশ্ব হিন্দু পরিষদ
অযোধ্যায় রাম মন্দির তৈরির প্রক্রিয়া শুরু না হলেও নরেন্দ্র মোদী সরকারের সদিচ্ছা নিয়ে এখনই কোনও সন্দেহ করতে রাজি নয় বিশ্ব হিন্দু পরিষদ।
অযোধ্যায় রাম মন্দির তৈরির প্রক্রিয়া শুরু না হলেও নরেন্দ্র মোদী সরকারের সদিচ্ছা নিয়ে এখনই কোনও সন্দেহ করতে রাজি নয় বিশ্ব হিন্দু পরিষদ। এদিন সেকথাই স্পষ্ট জানিয়ে দিল এই হিন্দুত্ববাদী সংগঠন।

রাম মন্দির তৈরি নিয়ে আন্দোলনের নেতৃত্বে রয়েছে ভিএইচপি। রাম মন্দির প্রসঙ্গে এই সংগঠনের তরফে সভাপতি বিষ্ণু সদাশিব জানিয়েছেন, গত সাড়ে চার বছরে কোনও সমাধান সূত্র বেরোয়নি। যার ফলে মানুষের মধ্যে অসন্তোষ বেড়েছে। সদস্যরাও ক্ষুব্ধ। তবে সরকারের সদিচ্ছা নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না।
উল্টে বিজেপির তারিফ করে সদাশিব বলেছেন, এটিই একমাত্র দল যাঁরা হিন্দুদের শুভানুধ্যায়ী। লোকসভা নির্বাচনের আগেই রাম মন্দির তৈরির তোড়জোড় হলে বিজেপিরই লাভ হবে বলে তিনি দাবি করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার অযোধ্যা মামলা নিয়ে শুনানির কথা থাকলেও তা ফের অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। এক বিচারপতি ছুটিতে গিয়েছেন বলে দিন পিছানো হয়েছে। কবে ফের শুনানি হবে সেই দিন এখনও স্থির হয়নি।












Click it and Unblock the Notifications