পেট্রোলের দামের ওঠানামা ঘিরে বিতর্ক :১৬ জুন নাও পেতে পারেন পেট্রোল
সরকারি নির্দেশের প্রতিবাদ জানিয়ে, এবার ১৬ জুন পেট্রোল পাম্পগুলিতে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার থেকে প্রতি দিনের হিসাবে পেট্রোলের দাম ওঠানামার কথা আগেই জানিয়েছিল সরকার। আর সেই সরকারি নির্দেশের প্রতিবাদ জানিয়ে, এবার ১৬ জুন পেট্রোল পাম্পগুলিতে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৪ ঘণ্টার এই ধর্মঘট শুরু হবে ১৫ জুন মাঝ রাত থেকে। তবে তার আগে , ১৪ জুন সাত রাজ্যের পেট্রোল ডিলাররা, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র সিং এর সঙ্গে দেখা করতে চলেছেন। সেই বৈঠকে যদি ডিলারদের কথা মেনে নেওয়া হয়, তাহলে উঠে যেতে পারে ধর্মঘট।
কর্ণাটকের পেট্রোলিয়াম ডিলারদের প্রেসিডেন্ট , জানিয়েছেন প্রতিদিনের হিসাবে দামের ওঠানামা হওয়াতে যথেষ্ট অসুবিধা হয়েছে। এবিষয়ে সরকারের তরফে পর্যালোচনা প্রয়োজন। সেদিকেই তাকিয়ে পেট্রোলিয়াম ডিলাররা।












Click it and Unblock the Notifications