‘ভারতের মতো কাজ অন্য দেশ করতে পারত না’, করোনা মোকাবিলায় কেন্দ্রের প্রশংসায় পঞ্চমুখ সুপ্রিম কোর্ট
‘ভারতের মতো কাজ অন্য দেশ করতে পারত না’, করোনা মোকাবিলায় কেন্দ্রের প্রশংসায় পঞ্চমুখ সুপ্রিম কোর্ট
কখনও অক্সিজেন সঙ্কট, তো কখনও করোনায় অনাথ শিশুদের দেখভালের দায়িত্ব, একাধিক ইস্যুতে বারবার সুপ্রিম তোপের মুখে পড়েছে কেন্দ্র। এবার সেই সুপ্রিম কোর্টের মুখের কেন্দ্রের জন্য শোনা গেল দরাজ প্রশংসা। প্রসঙ্গত উল্লেখ্য, করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দিতে হবে কেন্দ্রকে। এই নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই মামলা চলছে শীর্ষ আদলাতে। সম্প্রতি এই সংক্রান্ত পর্যবেক্ষণেই করোনা মোকাবিলায় কেন্দ্রের ভূয়সী প্রশংসা করে শীর্ষ আদালত।

ভারত যা করেছে তা কেউ পারত না
করোনা নিয়ে একাধিক পর্যবেক্ষণ দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলে, 'আমরা এটা আইনি ভাবে নোট করছি যে ভারত যা করেছে, অন্য দেশ এত সহজে করতে পারত না। এই কাজ মনে রাখা হবে।' এদিকে করোনায় মৃতদের ক্ষতিপূরণের বিষয়ে এর আগেই সুপ্রিম কোর্টে নিজেদের প্রস্তাব রাখে কেন্দ্র। তাতেই সাফ জানানো হয় রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল (SDRF) থেকেই এই ক্ষতিপূরণ দেওয়া হবে মৃতদের পরিবারকে।

আগামীতেও জারি থাকবে একই নিয়ম
পাশাপাশি কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকেও এও জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং আইসিএমআর-এর জারি করা নির্দেশিকা মেনেই কোনও কোভিড রোগীর ডেথ সার্টিফিকেট মৃতের পরিবার দেখাতে পারলেই এক্স-গ্রাশিয়া খাতে মিলবে সহতা। পাশাপাশি ত্রাণ কাজে জড়িতদের পরিবারকেও বিশেষ সহায়তা দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। এমনকী এখনও পর্যন্ত যারা করোনার কারণে প্রাণ হারিয়েছেন শুধু তারাই নন আগামীতে এই ক্ষতিপূরণ দেওয়া হবে করোনায় মৃতদের প্রতি পরিবারকেই।

কীভাবে পাওয়া যাবে ক্ষতিপূরণ
এর জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সংশ্লিষ্ট জেলার দুর্যোগ মোকাবিলা অফিসে আবেদন করতে হবে। জমা দিতে হবে সরকারি ডেথ সার্টিফিকেটও। এদিকে গত শুনানিতে কেন্দ্র সরকার করোনা আক্রান্তদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছিল। আরল তখনই আদালতের তরফে কেন্দ্র সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অধীনে ক্ষতিপূরণের বিষয়ে কিছু ভাবনাচিন্তা করা হচ্ছে কিনা।

রাজ্যগুলিকে পাঠানো হবে নির্দেশিকা
অন্যদিকে নতুন সিদ্ধান্তের বিষয়ে দ্রুত রাজ্য গুলির কাছে সুপষ্ট নির্দেশিকাও পাঠানো হবে বলে জানানো হয়েছে। তবে করোনার কারণে আত্মহত্যা করা ব্যক্তির মৃত্যুকে কোভিডের কারণে মৃত্যু হিসাবে বিবেচনা করা হবে না বলেও জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। তবে মৃত্যুর শংসাপত্র ইস্যু সংক্রান্ত কোনও সমস্যার ক্ষেত্রে, জেলা পর্যায়ের কমিটি মৃত ব্যক্তির হাসপাতালের রেকর্ড দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।












Click it and Unblock the Notifications