এখনও সংকটজনক অরুণ জেটলি! খবর স্বাস্থ্য মন্ত্রক সূত্রে

এখনও সংকট জনক অরুণ জেটলি। ৯ অগাস্ট থেকে এইমসে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল টিম চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এখনও সংকট জনক অরুণ জেটলি। ৯ অগাস্ট থেকে এইমসে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল টিম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সূত্রের খবর অনুযায়ী, তাঁর স্বাস্থ্যের সেরকম কোনও পরিবর্তন হয়নি। তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে।

এখনও সংকটজনক অরুণ জেটলি! খবর স্বাস্থ্য মন্ত্রক সূত্রে

রবিবার তাঁকে দেখতে যান আরএসএস প্রধান মোহন ভগবত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, রামবিলাস পাসোয়ান, প্রাক্তন
সমাজবাদী নেতা অমর সিং। এদিন তাঁকে দেখতে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

৯ অগাস্ট শ্বাসকষ্ট-সহ বেশ কিছু অসুবিধার কারণে তাঁকে এইমসে ভর্তি করানো হয়েছিল।

এদিন জেটলিকে দেখে বেরিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তাঁর স্বাস্থ্যের উন্নতি কামনা করেছেন।

শুক্রবার গভীর রাতে তাঁকে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

হাসপাতালে ভর্তির পর অমিত শাহ এবং হর্ষবর্ধন ছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে, বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা, লোকতান্ত্রিক জনতাদলের প্রধান শারদ যাদব দেখতে গিয়েছিলেন।

এবছরের মে মাসেও প্রাক্তন মন্ত্রীকে চিকিৎসার জন্য এইমসে ভর্তি করানো হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+